Online Desk
২ এপ্রিল ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে আন্তর্জাতিক জুডো খেলোয়াড় ফাবিয়া বুশরাকে সংবর্ধনা

বাগেরহাটে আন্তর্জাতিক জুডো খেলোয়াড় ফাবিয়া বুশরাকে সংবর্ধনা

বাগেরহাট প্রতিনিধি : সদ্য নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী বাগেরহাটের কৃতি খেলোয়াড় ফাবিয়া বুশরাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। একইসঙ্গে মাসব্যাপী ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১১টায় বাগেরহাট স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কয়েক শতাধিক খেলোয়াড় ও প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে বুশরার হাতে ক্রেস্ট ও আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী। তারা বুশরার হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মইনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শওকত আলী বাবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, প্রশিক্ষক এবং ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিকস প্রশিক্ষণে অংশ নিতে আসা শতাধিক শিক্ষার্থী।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন,মেয়ে ফাবিয়া বুশরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। নানা প্রতিকূলতা অতিক্রম করে সে এই সাফল্য অর্জন করেছে। তাকে অনুসরণ করে জেলার আরও মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে বলে আমরা আশা করি।

তিনি আরও বলেন, খেলোয়াড়দের উন্নয়নে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে ফাবিয়া বুশরা বাগেরহাটসহ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১০

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১১

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১২

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৩

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৪

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৬

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৭

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৮

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৯

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

২০