Online Desk
১২ এপ্রিল ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে ইঞ্জিনচালিত ভটভটির চাপায় এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত

বকশীগঞ্জে ইঞ্জিনচালিত ভটভটির চাপায় এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ইঞ্জিনচালিত ভটভটির চাপায় সাইমুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকালে বকশীগঞ্জ উপজেলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে সাইমুন স্কু‌লে যাওয়ার প‌থে উপজেলা মোড় অতিক্রম করার সময় একটি দ্রুতগামী ইঞ্জিনচালিত ভটভটি তাকে চাপা দেয়। এতে সে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায় এবং রাস্তায় লুটিয়ে পড়ে।

উপস্থিত পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সাইমুনের অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত সাইমুন বকশীগঞ্জ ক্যাডেট একাডেমির দশম শ্রেণীর ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। সে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, উপজেলা মোড় এলাকায় বেপরোয়া গতিতে ইঞ্জিনচালিত ভটভটি ও নসিমন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এর এক‌টি স্থায়ী সমাধা‌নের দাবি জানিয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হো‌সেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০