Online Desk
১২ এপ্রিল ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আগামী ১৪৩৩ বঙ্গাব্দের বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় নববর্ষের দিনটিকে আনন্দময় করে তুলতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা বকশীগঞ্জে বাঙালির এই প্রাণের উৎসবকে ঘিরে নিরাপত্তা ও ঐতিহ্যের মিশেলে বর্ণাঢ্য আয়োজনের ওপর জোর দেন।

বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা: নববর্ষের সকালে উপজেলা সদরে সকল স্তরের মানুষের অংশগ্রহণে র‌্যালি।

সাংস্কৃতিক অনুষ্ঠান: স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বাঙালির লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী গান।

উৎসবে আগতদের জন্য বাঙালির চিরচেনা পান্তা উৎসবের আয়োজন। অনুষ্ঠানকে সুষ্ঠু ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি এবং বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে মেরুরচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বাট্টাজোড় ইউপির লিটন আকন্দ, বগারচর ইউপির সোহেল রানা পলাশ, ধানুয়া কামালপুর ইউপির শাহ জামাল এবং বকশীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ধানুয়া কো-অপারেটিভ উচ্চবিদ্যালয়ের শিক্ষক মেজবাউল হক তুহিন, আদিবাসী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (TWA) চেয়ারম্যান বিন্দু মারাক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু এবং সাংবাদিক রাশেদুল ইসলাম রনিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। এই উৎসবকে ঘিরে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, সে জন্য প্রশাসন সব ধরনের সহযোগিতা প্রদান করবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০