Online Desk
১৩ এপ্রিল ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একই পাম্পে বারবার তেল নেওয়ার ‘ফন্দি’, হাতেনাতে ধরে জরিমানা করলেন ইউএনও

একই পাম্পে বারবার তেল নেওয়ার ‘ফন্দি’, হাতেনাতে ধরে জরিমানা করলেন ইউএনও

মতিন রহমান (বকশীগঞ্জ) জামালপুর : জ্বালানি তেল সংগ্রহে সরকারি বিধিনিষেধ তোয়াক্কা না করে একই ফিলিং স্টেশন থেকে বারবার তেল নেওয়ার ‘ফন্দি’ করেও শেষ রক্ষা হলো না তিন মোটরসাইকেল আরোহীর। জামালপুরের বকশীগঞ্জে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে হাতেনাতে ওই তিনজনকে ধরে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পৌর এলাকার ওই ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

আদালত সূত্রে জানা যায়, তেলের অপচয় রোধ ও শৃঙ্খলা রক্ষায় একই গ্রাহকের বারবার তেল নেওয়ার ওপর বিধিনিষেধ থাকলেও কৌশলে একাধিকবার তেল সংগ্রহ করছিলেন ওই তিন আরোহী। বিষয়টি নজরে আসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া এলাকার খোরশেদ আলমের ছেলে আসাদুজ্জামান (২৫), বকশীগঞ্জের মেরুরচর এলাকার হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (২৮) এবং নয়াপাড়া এলাকার শুকুর আলীর ছেলে সুমন (২৫)। এদের মধ্যে সুমনকে ৩ হাজার টাকা এবং বাকি দুজনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জানান, “সরকারি নির্দেশনা অমান্য করে যারা তেলের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ফিলিং স্টেশনগুলোতে আমাদের এই ঝটিকা অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০