Online Desk
৪ মে ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই, চালক অচেতন

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই, চালক অচেতন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিহাট বাজার এলাকায় এক অটোভ্যান চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ও মারধর করে তার নতুন অটোভ্যানটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ মে) সকাল ৮টার দিকে রানিহাট বাজারের তেল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আহত ওই চালকের নাম মিজানুর রহমান। তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে রানিহাট বাজারের তেল পাম্প ও রূপালী বাজারের মাঝামাঝি স্থানে রাস্তার পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক সেবা দিলে তার জ্ঞান ফেরে। সুস্থ হওয়ার পর মিজানুর রহমান জানান, গতরাতে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত তাকে গতিরোধ করে মারধর করে। একপর্যায়ে তাকে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তার নতুন কেনা অটোভ্যানটি নিয়ে চম্পট দেয়।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে গ্রাম পুলিশের সহায়তায় ভুক্তভোগী মিজানুর রহমানকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। এ সময় স্থানীয় হাফিজসহ আরও অনেকে উপস্থিত থেকে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

এ বিষয়ে শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন জানান, ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছিনতাইয়ের অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত ও ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে, প্রকাশ্য দিবালোকে এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় অটোভ্যান চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও এলাকায় টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০