Online Desk
৪ মে ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

বান্দরবান জেলা প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় র‍্যাব -১৫ এর চাঞ্চল্যকর অভিযানে পেটের ভেতরে ইয়াবা পাচার কালে ৪ রোহিঙ্গা মাদক কারবারি কে ১৯ হাজার ৫ শত পিস ইয়াবা সহ,গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন – জিয়াউর রহমান (৩৫),মো: সাকের (২৮),আবু তৈয়ব (৩৫),জাফর মিয়া (৪০)।তারা সকলেই রোহিঙ্গা নাগরিক।

র‍্যাব-১৫ এর অধিনায়কের পক্ষে এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেন, সহকারী পুলিশ সুপার,সহকারী পরিচালক( ল’ এন্ড মিডিয়া) আ.ম.ফারুক।

প্রেস বার্তায় জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ,একটি রোহিঙ্গা মাদক কারবারি চক্র ইয়াবার একটি বড় চালান নিয়ে কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে করে চট্টগ্রামের দিকে যাচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে গত রবিবার (৩ই মে) রাত ৮ টায়, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ঠাকুরদিঘী বাজার এলাকার ‘টাইম ক্যাফে’ রেস্টুরেন্টের সামনে মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় কক্সবাজার হতে চট্টগ্রামগামী ‘হানিফ পরিবহন’ এর একটি লোকাল বাস থেকে নামা ৪ জন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় র‍্যাবের চৌকস দল তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তাদের পেটের ভেতরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট রয়েছে।

তাৎক্ষণিকভাবে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে রিপোর্টের মাধ্যমে তাদের পেটে ইয়াবা সদৃশ বস্তুর উপস্থিতি নিশ্চিত হয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে বিশেষ প্রক্রিয়ায় তাদের পেট থেকে ইয়াবাগুলো পায়ুপথে নির্গত মলের মাধ্যমে উদ্ধার করা হয়।৪ জনের শরীর থেকে সর্বমোট ১৯,৫০০ (উনিশ হাজার পাঁচশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, পাচারের উদ্দেশ্যে প্রতিটি পুটলিতে অর্ধশতাধিক ইয়াবা কয়েক স্তরে পলিথিন ও কসটেপ দিয়ে মুড়িয়ে তারা কলা বা পাউরুটির সাথে গিলে ফেলে।

গন্তব্যে পৌঁছানোর পর তারা বিশেষ সিরাপ ও সবজি খেয়ে মল ত্যাগের মাধ্যমে এই ইয়াবাগুলো বের করে আনে। জীবনের ঝুঁকি নিয়ে করা এই পদ্ধতিটি যেমন ভয়ংকর, তেমনি চরম কুরুচিপূর্ণ ও নোংরা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনের ধারায় মামলা দায়ের করে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে র‍্যাবের পক্ষ হতে জানানো হয়।

মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাব-১৫ এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০