Online Desk
৪ মে ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে পারিবারিক ও সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী।

সোমবার (৪ মে) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম লিটন।

লিখিত বক্তব্যে লিটন দাবি করেন, গত ৩ মে ‘খবর পটুয়াখালী’ ও ‘আমাদের পটুয়াখালী’ নামের দুটি ফেসবুক পেইজে তাকে ও তার পরিবারকে জড়িয়ে ‘প্রতিবেশীর দরজা খুলে নেওয়া’ এবং ‘টাকা লুটের’ যে অভিযোগ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, মূলত তার চাচা মজিবর রহমান ও ভায়রা মোঃ ফারুক হোসেনের মধ্যে সিঁড়ি ও জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি অভিযোগ করেন, গত বছরের ২৫ অক্টোবর বিবাদী ফারুক হোসেন ওয়েল্ডিং মেশিন দিয়ে তার চাচার ঘরের প্রবেশদ্বার ঝালাই করে বন্ধ করে দেন। ফলে প্রায় ছয় মাস ধরে পরিবারটি নিজ ঘরে প্রবেশ করতে পারেনি।

এ ঘটনায় থানায় জিডি (নং-২২, তারিখ: ০১/০৫/২০২৬) দায়ের এবং আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া পৌর ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, যৌথ অর্থায়নে নির্মিত সিঁড়ির উত্তর অংশ বন্ধ করে দেওয়ায় ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ভোগান্তিতে রয়েছে।

সংবাদ সম্মেলনে লিটনের চাচী হাফেজা বেগম বলেন, “বিবাদীরা জোরপূর্বক আমাদের যাতায়াতের পথ বন্ধ করে রেখেছিল। দীর্ঘ অপেক্ষার পর আমরা আমাদের বৈধ দরজা উন্মুক্ত করেছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল অর্থের বিনিময়ে প্রকৃত ঘটনা আড়াল করে লিটনের বিরুদ্ধে মিথ্যা ভিডিও ও চুরির অপবাদ ছড়াচ্ছে।”

লিটন আরও বলেন, এসব মিথ্যা প্রচারণার ফলে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অবিলম্বে সংশ্লিষ্ট ফেসবুক পেইজগুলো থেকে মিথ্যা সংবাদ ও ভিডিও অপসারণের দাবি জানান। অন্যথায় দায়ীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০