
লংগদু প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) সকাল ১০টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহনেওয়াজ চৌধুরী, মাইনীমুখ ইসলামীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোবারক হোসাইন, উপজেলা প্রকৌশলী শামসুল আলম এবং গাঁথাছড়া বায়তুশ শরফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ফোরকান আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময়ে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশ গ্রহণেের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে।