Shakil Shah
২৭ সেপ্টেম্বর ২০২০, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারখানার বর্জ্য ও ধোঁয়ায় চিরিরবন্দরে পুড়ে গেছে আমনের ক্ষেত

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর):

দিনাজপুরের চিরিরবন্দরে টিলিয়ন গোল্ড লিমিটেড এর চুল পুড়ানোর বিষাক্ত কালো ধোঁয়া ও রাসায়নিক বর্জ্যমিশ্রিত পানি প্রবাহিত হওয়ার কারণে আমন ক্ষেত নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই এলাকার কৃষকরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন। রংপুর-দিনাজপুর মহাসড়কের দেবীগঞ্জ বাজারের সামনে অবস্থিত টিলিয়ন গোল্ড লিমিটেডের প্রতিদিনের চুল পুড়ানোর কালো ধোঁয়ায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের রাজাপাড়া, পাইকার পাড়া ও ফকির পাড়া গ্রামের মানুষের প্রায় অর্ধশত একর কৃষি জমির ফসল হলুদ হয়ে গেছে। এদিকে বিষাক্ত বর্জ্যের ফলে সেই এলাকার মৎস্য খামার মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা অভিযোগ করে বলেন, টিলিয়ন গোল্ড চুল কারখানার বর্জ্য পরিশোধন করে ময়লা পানি ড্রেনে ছাড়ার নিয়ম থাকলেও তা মানছেন না কর্তৃপক্ষ, করেনি কোন ব্যবস্থাও। কালো রঙের বিষাক্ত পানি আশপাশের গ্রামের খাল-বিল ও পুকুরে প্রবাহিত হয়ে পরিবশে দূষিত করছে । আর চুল পড়ানোর কালো ধোঁয়ায় হলুদ হয়ে যাচ্ছে আমন ক্ষেত।

ওই এলাকার কৃষক মুসলিম উদ্দিন বলেন, দুই বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। ধান পেটে আসতে না আসতেই ধানের গাছ হলুদ হয়ে গেছে। কিছু কিছু জায়গায় পুড়ে কালো হয়ে গেছে। চুল কারখানার বিষাক্ত কালো ধোঁয়া এভাবে ধানের গাছে এসে লাগলে ধান হওয়ার আগেই গাছ মরে যাবে। মুসলিম উদ্দিনের মত জিন্নাত আলী, শাহীনুর ইসলাম, সোহাগ ইসলামসহ আরো অনেকে অভিযোগ করে বলেন, চুল কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া বন্ধ না হলে এই এলাকার মাটি চাষাবাদের অনুপোযোগি হয়ে পড়বে। হারিয়ে যাবে জমির উর্বরতা ।

স্কুল শিক্ষক ফিরোজ আহমেদ বলেন, কারখানায় প্রায় প্রতিদিনই বিকেলে চুল পুড়ানো হয়। আর এর ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ছে। আমন ক্ষেতসহ বাড়ির গাছপালা শাক-সবজির গাছ নষ্ট হচ্ছে। তাছাড়া দূষিত বর্জ্যে খাল বিল পুকুরের পানি কালো হয়ে যাচ্ছে।

ফতেজংপুর ইউপি চেয়ারম্যার নুর মোহাম্মদ লুনার বলেন, কারখানার বিষাক্ত বর্জ্য পরিশোধন করে ময়লা পানি বাইরে ছাড়ার কথা তাদেরকে বার বার বলা হলেও তারা কালক্ষেপণ করে উড়িয়ে দিচ্ছে। তেমন কোন রকম ব্যবস্থাও তারা কারখানায় করেনি। চুল পড়ানোর ধোঁয়ায় ক্ষেত নষ্ট হচ্ছে। তারা না শুনলে আমি আর কি করতে পারি।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান বলেন, সবার আগে কৃষি জমি বাঁচাতে হবে। চুল কারখানার পানি নিষ্কাশন ও বিষাক্ত ধোঁয়ার অন্য কোন মাধ্যম অব্যাশই তৈরি করতে হবে। ধান গাছের সবুজ অংশ চারাকে বাঁচিয়ে রাখে। চারা হলুদ হয়ে গেলে ওই গাছকে সবল করা মুশকিল হয়ে পড়বে।
এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি সরেজমিনে গিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০