Shakil Shah
১৬ অক্টোবর ২০২০, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুশফিকের সেঞ্চুরিতেও জিতল না দল

ভোরের দর্পণ অনলাইন:

বিসিবি প্রেসিডেন্টস কাপে ১ম সেঞ্চুরিটি এলো মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের ব্যাট থেকে। তামিম একাদশের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি তুলে নেন মুশি। তারপরও অবশ্য জেতাতে পারেননি তার দলকে। তামিম একাদশের বিপক্ষে ৪২ রানে হেরেছে শান্ত একাদশ।

তামিম একাদশের দেয়া ২২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, মাত্র ১৭৯ রানেই গুটিয়ে গেছে শান্ত একাদশ। ফলে আসরে ১ম হারের দেখা পেল শান্ত বাহিনী।

একাই দলকে টানার চেষ্টা করলেও, সেঞ্চুরি তুলে নিয়ে আউট হয়ে যান মুশি।

এর আগে মিরপুরে দিবারাত্রির ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে তামিম একাদশ। আগের ম্যাচে মাত্র ১০৩ রানে অলআউট হওয়ার পর, এদিন অবশ্য ব্যাটিংয়ে নেমে বেশ সতর্কতার সঙ্গে শুরু করেছিলেন তামিম ইকবাল। তবে তার সঙ্গী তানজিদ তামিম বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৮ রান করে আউট হন তিনি।

এনামুল বিজয়ও সুবিধা করতে পারেনি। তার সংগ্রহ ১২ রান। আগের ম্যাচে শুন্য রানে আউট হওয়া মোহাম্মদ মিঠুন এদিনও ব্যর্থ। মাত্র ৪ রান করে নাইম হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

পঞ্চম উইকেটে সাদাত হোসেন দিপুকে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক তামিম ইকবাল। ৩৩ রান করে নাইম হাসানের বলে আউট হন তামিমও।

দিপুও ফেরেন ৩১ রান করে। মোসাদ্দেক সৈকতের সংগ্রহ ১২ রান। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীও সুবিধা করতে পারেননি ব্যাট হাতে। মাত্র ২ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার সাইফুদ্দিনের সংগ্রহ ৩ রান।

দলীয় শতরান পূর্ণ হওয়ার পরপরই ৮ উইকেট হারিয়ে আরও একবার বিপর্যয়ে পড়ে তামিম একাদশ। তবে উদ্ধারকর্তা হয়ে আসেন শেখ মেহেদী হাসান। তাইজুল ইসলামকে নিয়ে এগিয়ে নেন দলকে। শেষদিকে ঝড় তুলে ৫৭ বলে ৮২ রানের একটি ইনিংস খেলেন মেহেদী। অন্যদিকে ৪৩ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলে যোগ্য সঙ্গ দিয়েছেন তাইজুল। দু’জনের ব্যাটে চড়ে ২২১ রানের সংগ্রহ পায় তামিম একাদশ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শান্ত একাদশেরও। কোনোভাবেই শনির দশা কাটিয়ে উঠতে পারছেননা ব্যাটসম্যানরা। মাত্র ৭ রান করে সাজঘরে ফিরে যান তরুণ ওপেনার সাইফ হাসান। অধিনায়ক শান্তও আউট হয়ে যান মাত্র ১ রানে।

দীর্ঘসময় ক্রিজে টিকে থাকার চেষ্টা করেন সৌম্য সরকার। তবে খোলস ছেড়ে বেরিয়ে আসার আগেই তাকে সাজঘরে ফেরত পাঠান মুস্তাফিজুর রহমান। তার আগে ৪৬ বলে ৯ রান করেন সৌম্য।

আফিফ ফেরেন ১৫ রান করে। আগের ম্যাচের জয়ের নায়ক তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর এদিন সুবিধা করতে পারেননি। দু’জনের সংগ্রহ যথাক্রমে ৪ ও ২৪।

সবার আসা-যাওয়ার মিছিলে শক্ত হাতে উইকেট আগলে রেখেছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। একপ্রান্ত আগলে তুলে নেন আসরের ১ম সেঞ্চুরি। আস্তে আস্তে দলকে এগিয়ে নিচ্ছিলেন জয়ের দিকে। তবে ইনিংসের ৪৫তম ওভারে মুস্তাফিজের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনিও। তার আগে খেলেন ১১১ বলে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস।

তার আউট হওয়ার পরপরই শেষ হয়ে যায় দলের জয়ের সম্ভাবনা। ১৭৯ রানে গুটিয়ে যায় শান্ত একাদশ।

ম্যাচে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। ৪ উইকেট শিকার করেছেন তরুণ বাঁহাতি বোলার শরিফুল ইসলামও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০