Shakil Shah
২০ ডিসেম্বর ২০২০, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে চীন

ভোরের দর্পণ ডেস্ক:

চীনের সেমিকন্ডাক্টর ও ড্রোন কোম্পানিতে প্রযুক্তি পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৮ ডিসেম্বর) চীনের স্বনামধন্য সেমিকন্ডাক্টার আর ড্রোন কোম্পানিতে রপ্তানি কালো তালিকাভুক্ত করে নির্বাহী আদেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ সময়েও বেইজিংকে চাপে রাখতে এ পদক্ষেপ নিলেন তিনি।

রপ্তানিমুখী কোম্পানিগুলো মার্কিন সরকারের কাছ থেকে লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত কোন প্রযুক্তি পণ্য বা যন্ত্রাংশ এসব কোম্পানিতে পাঠাতে পারবে না।

সেইসঙ্গে চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়কেও কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে স্পষ্ট, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বহাল রাখতেই এমন নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

চীনা সেমিকন্ডাক্টর ও ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআই-সহ কয়েক ডজন কোম্পানি ওয়াশিংটনের নতুন এই নিষেধাজ্ঞার কবলে থাকবে বলে জানানো হয়েছে।

মার্কিন বাণিজ্য বিভাগের সেক্রেটারি উইলবার রস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ওয়াশিংটন অবশ্যই এটা চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি চীনের মিলিটারিকে অযৌক্তিকভাবে সমৃদ্ধ করুক।

যদিও মার্কিন প্রশাসনের রোষানলের আগেই চীনা প্রতিষ্ঠান এসএমআইসি দাবি করে আসছিল, চীনের সেনাবাহিনীর সঙ্গে কোম্পানিটির কোন সম্পর্ক নাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলার মৎস্যজীবীদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

বাড়ির শৌচাগারে মিলল মজুত করা তেল

পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা শিক্ষা মন্ত্রণালয়ের

ইরানে কি পারমাণবিক হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন

২২ বছর পর ভারতবধই হামজার সেরা মুহূর্ত

খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড

দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাবনায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

১১

রাজবাড়ীতে সিপিবির প্রতিবাদী সমাবেশ

১২

তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ

১৩

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

১৫

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

১৬

দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

১৮

ধুনটে ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

১৯

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

২০