Shakil Shah
১ ফেব্রুয়ারী ২০২১, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘যাদের এনআইডি নেই, তারা করোনা টিকা পাবেন না’

ভোরের দর্পণ ডেস্ক:
সুনামগঞ্জে করোনা ভাইরাসের টিকা দেয়ার জন্য কোভিড ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় দুদিন ব্যাপী ডিস্ট্রিট লেবেল ট্রেনিং অব ট্রেইনার্স (টট) প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। 

সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের হাছননগর এলাকায় ইপিআই ভবনের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন মো. শামছ উদ্দিন।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, জেলা ইপিআই সুপারিন্টেন্ড, মেডিকেল টেকনোলজিস্টসহ জেলা পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে সিভিল সার্জন মো. শামছ উদ্দিন বলেন, করোনার টিকা দিতে গেলে আমাদের কি কি প্রস্তুতি লাগবে কি কি সর্তকতা অবলম্বন করতে হবে এ বিষয়ে জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। টিকা নেয়ার জন্য জনগণকে কিভাবে উদ্বুদ্ধ করা যাবে এ বিষয়ে আলোচনা করা হয়।

তিনি আরো বলেন, যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তারা টিকা পাবেন, যাদের নেই তারা পাবেন না। যিনি টিকা নেবেন তিনি নিরাপদ। যদি কেউ টিকা না নেন তিনি অনিরাপদ। টিকার মেয়াদ রয়েছে প্রথম ডোজ নেয়ার পর কেউ যদি মনে করেন তিনি ইমুনাইজড হয়ে গেছেন এমনটি ভাববার কোন কারণ নেই। কারণ দ্বিতীয় ডোজ নেয়ার পূর্ব পর্যন্ত কেউ ইমুনাইজড নন। তাই প্রথম টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গর্ভবতী মা ও দুগ্ধ দানকারী মা, বিশেষ ওষুধে যাদের এলার্জি রয়েছে ও অসুস্থ ব্যক্তি টিকা নিতে পারবেন না।

তিনি লেন, টিকাদান কর্মসূচি নিয়ে গুজব আগেও ছিল, এখনো রয়েছে। গুজবে বিশ্বাস করে ভ্যাকসিন গ্রহণ না করলে তিনি নিজেই নিজের ক্ষতি করবেন। এই প্রশিক্ষণের পর মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে। তাদেরও প্রশিক্ষণ দেয়ার পর টিকাদানের জন্য জেলা সদরে আটটি, উপজেলা সদরে দুইটি করে টিকাদান কেন্দ্র গুলো প্রস্তুত হয়ে যাবে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান শুরু করা যাবে। প্রশিক্ষণ প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০