Shakil Shah
৩ ফেব্রুয়ারী ২০২১, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রিভিউ না নেয়ায় মুশফিকের দোষ নেই: সাদমান

ভোরের দর্পণ ডেস্ক:

নিজের আউট নিয়ে নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ানো অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে কথা বললেও, রিভিউ না নেয়ার সিদ্ধান্তটা নিজের বলে জানিয়েছেন তরুণ ওপেনার সাদমান ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ১ম টেস্টের ১ম দিনে এলবিডব্লিউ’র শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে পরবর্তীতে স্পষ্ট দেখা যায়, বলটি চলে যাচ্ছিল স্ট্যাম্পের বেশ বাইরে দিয়ে। রিভিউ নিলে নিশ্চিতভাবেই বেঁচে যেতেন সাদমান।

শরফুদ্দৌলা ইবনে সৈকতের দেয়া এ সিদ্ধান্তটিই দিনশেষে গলার কাঁটা হয়ে রইলো বাংলাদেশের। থার্ড আম্পায়ারের কাছে না গিয়ে সাদমান যখন হেঁটে চলে যাচ্ছিলেন প্যাভিলিয়নের দিকে, রিভিউ না নিয়ে দলের কথা ভাবায় বাহবা দিয়েছেন প্রায় সবাই। কিন্তু, কিছুক্ষণ পর হক আই’তে দেখানো এ ছবিটি পীড়া বাড়িয়েছে টাইগার ড্রেসিং রুম থেকে শুরু করে সমর্থক সবার মাঝে।

এরপর পরই আলোচনায় চলে আসেন মুশফিকুর রহিম। সাদমানের আউটের সময়টাতে, নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ানো অভিজ্ঞ এ ব্যাটারের দেহভঙ্গিমা বলছিলো, রিভিউ নিতে তরুণ সতীর্থকে খুব একটা উৎসাহ দেননি তিনি। আর এ বিষয়টাই, চোখে লেগেছে সবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

তবে দিন শেষে সংবাদ সম্মেলনে এসে পুরো বিষয়টি খোলাসা করলেন সাদমান ইসলাম নিজেই। জানালেন, কেন ব্যবহার করেন’নি রিভিউ।

সাদমান ইসলাম বলেন, আমার কাছে মনে হচ্ছিল বলটা লাইনেই আছে। আমার পা’ও স্ট্যাম্পে ছিল। মুশফিক ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানতে চেয়েছিলেন, কি হয়েছে? তবে রিভিউ নিয়ে তিনি কিছু বলেননি। আমার নিজেরই মনে হয়েছে, রিভিউটা নিয়ে লাভ হবে না। তাই আর নেইনি। পরে দেখে অবশ্য হতাশ হয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০