Shakil Shah
১৫ ফেব্রুয়ারী ২০২১, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘গুলিস্তানে পাগল নাচলেও বিএনপির সমাবেশের চেয়ে বেশি মানুষ হয়’

ভোরের দর্পণ ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তারা (বিএনপি) প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে। সেখানকার জনসমাগম দেখে সরকার নাকি ভয় পেয়েছে, মাথা খারাপ হয়েছে। আসলে গুলিস্তানের পাগল নাচলেও তাদের সমাবেশের চেয়ে বেশি মানুষ হয়।’

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের’ নিন্দা ও প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ ভালো থাকায় তাদের (বিএনপি) মাথা খারাপ হয়ে গেছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। আল জাজিরার রিপোর্ট ষড়যন্ত্রের অংশ।’

তিনি বলেন, ‘এই প্রতিবেদনের মাধ্যমে আল জাজিরার বিশ্বাসযোগ্যতা লোপ পেয়েছে। তারা জনধিকৃত হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে তখনই হত্যা করেছিল, যখন খুনিরা জনবিচ্ছিন্ন হয়েছিল। আজকেও তারা সেই খেলায় মেতেছে। দেশ-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

দেশ-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘যাদের জন্ম ক্যান্টনমেন্টের ভেতরে, তারা আবার গণতন্ত্রের কথা বলে। বিএনপির যারা এখন কথা বলে, সব দলছুট নেতা। জিয়াউর রহমানের বিলিয়ে দেয়া ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করতে বিএনপিতে এসেছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘করোনার টিকা নিয়ে বিভিন্ন সময়ে নানান কথা বলেছে বিএনপি। এখন তারা সেই টিকাও নিচ্ছে। তাদের সাধুবাদ জানাই। বিরোধী দল সুস্থ সবল থাকুক আমরাও চাই। আমাদের বিরোধিতা করুক, আমরা সুন্দরভাবে সরকার পরিচালনা করি।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০