Shakil Shah
১৩ মার্চ ২০২১, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ বছর পর কাল চৌহালী আ’লীগের সম্মেলন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

দীর্ঘ প্রায় ৮ বছর পর কাল রোববার সিরাজগঞ্জর চৌহালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

চৌহালী সরকারী কলেজ মাঠে সকাল ১০টায় সম্মেলনের অধিবেশন শুরু হবে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

পাশাপাশি যোগ্য নেতৃত্ব নির্বাচন নিয়ে চরম আগ্রহও সৃষ্টি হয়েছে। এছাড়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উদ্বোধক জেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড. কে এম হোসেন আলী হাসান, বিশেষ অতিথি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, সাহাব উদ্দিন ফরাজী ও স্থানীয় সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২৭ এপ্রিল চৌহালী উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। অভ্যান্তরীণ কোন্দল ও গ্রুপিংয়ের ফলে এতোদিন দলের সম্মেলন হয়নি।

তবে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি পদে স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক তাজ উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম মজিবুর রহমান লড়ছেন।

এছাড়া সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার, ত্রাণ বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী ও উপজেলা যুবলীগের

সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার লড়ছেন। ৪৫৮ জন কাউন্সিলর গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০