Shakil Shah
১১ এপ্রিল ২০২১, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশি ভেবে’ ভারতীয়কে গুলি করল বিএসএফ

ভোরের দর্পণ ডেস্ক:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের উল্টো দিকে ভারতের বিএসএফের গুলিতে মিলন মিয়া (২০) নামের এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। এরপর ওই যুবক বাংলাদেশে আসার পর নাগেশ্বরী থানার পুলিশ তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

রোববার (১১ এপিল) ভোররাতে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মিলন মিয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সাইদারের কুটি গ্রামের অধিবাসী জগু আলমের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধী মিলন মিয়া জানান, আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৬-এর ৪ এস সাব-পিলার পার্শ্ববর্তী কাঁটাতারের বেড়ার বাইরে ভারতের নোম্যান্স ল্যান্ডে তাদের বাড়ি। তারা ভারতীয় নাগরিক।

অসতর্কতা অবস্থায় শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে কাঁটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফের জিগরী বিওপির টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি আহত হন। এ অবস্থায় তিনি পালিয়ে বাংলাদেশের ভেতরে চলে আসেন এবং নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দোয়ানীপাড়া গ্রামে অবস্থিত তার নানা বাড়ির দিকে চলে আসে।

নানা মকবুল হোসেন জানান, তার মেয়ের ছেলে মিলন মিয়া। তাকে তার বাড়ির পাশে একটি শুষ্ক ডোবা থেকে পুলিশ উদ্ধার করে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন কবির জানান, ভারতীয় এক যুবক গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ভিতরবন্দ ইউনিয়নের দিকে এসেছে-এমন খবর পেয়ে চারদিক খোঁজাখুঁজির এক পর্যায়ে ভোররাত ৪টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা বিজিবি কর্তৃপক্ষ গ্রহণ করবে বলেও জানান তিনি।

এদিকে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার বলেন, পুলিশ মিলন মিয়াকে হাসপাতালে ভর্তি করেছে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মিলন মিয়ার বুকের ডান দিকে বুলেটসহ অনেক স্প্রিন্টার রয়েছে বলে জানিয়েছেন। বর্তমানে সে সুস্থ আছেন।

এ প্রসঙ্গে ওই সীমান্ত এলাকার দায়িত্বে থাকা ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম জানিয়েছেন, ভারতীয় ওই যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০