Shakil Shah
১৪ অক্টোবর ২০২১, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমি এলাকার প্রতিটি মানুষের হৃদয়ে আছি এবং থাকব – ডেপুটি স্পিকার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : আল্লাহর রহমতে সাঘাটা-ফুলছড়ি উপজেলার মানুষের দোয়ায় আমি শারীরিক সুস্থতা ফিরে পেয়েছি। আমি এবং আমার পরিবার সাঘাটা-ফুলছড়ি উপজেলার জনগণের কাছে ঋণী। এলাকার প্রতিটি মানুষের হৃদয়ে আছি এবং থাকব ইনশাআল্লাহ। গতকাল বৃহস্পতিবার গাইবান্ধার সাঘাটা উপজেলা আ.লীগের আয়োজনে বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি এসব কথা বলেন।

দীর্ঘদিন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল ঢাকা থেকে সাঘাটা আসেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকারের জামাতা বিচারপতি খুরশীদ আলম সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, সহকারী কমিশনার (ভূমি) তুহিন হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আবু মোহাম্মদ সুফিয়ান, উপজেলা আ.লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু প্রমুখ।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০