Shakil Shah
২১ নভেম্বর ২০২১, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয়নগরে মামলার সাক্ষী হওয়ায় প্রাণনাশের হুমকি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি,ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির বিরুদ্ধে কটুক্তি করায়, উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের মাওলানা আব্দুল কাইয়ূম ও মাওলানা বদরুল আলম শাহজাহানের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের হলে, উক্ত মামলার প্রধান সাক্ষী একেই গ্রামের জেলা শ্রমিকলীগ নেতা মোঃ মিজানুর রহমান খাঁনকে আসামিরা প্রাণনাশের হুমকি প্রদান করায় মোঃ মিজানুর রহমান খান নিজের নিরাপত্তার জন্য বিজয়নগর থানায় একটি জিডি এন্ট্রি করেন।

গত ২০ নভেম্বর শনিবার সন্ধ্যায় স্বশরীরে থানায় হাজির হয়ে মোঃ মিজানুর রহমান খাঁন নিজে বাদী হয়ে বিজয়নগর থানায় এই জিডি এন্ট্রি করেন।

জেলা শ্রমিক লীগ নেতা মোঃ মিজানুর রহমান খাঁন জানান, আমাদের মাননীয় এমপি মহোদয়কে নিয়ে হাজীপুর গ্রামের এক মিটিংয়ে কতিপয় হেফাজত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম ও মাওলানা বদরুল আলম শাহজাহানের কটুক্তিমূলক ববক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হলে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।পাশাপাশি তাদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষুব্ধ জনতা। তাদেরকে গ্রেপ্তার ও কঠুর বিচারের আওতায় আনার জন্য বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে আমি একজন সাক্ষী হওয়ার কারণে মাওলানা বদরুল আলম শাহজাহান আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হত্যার হুমকি প্রদান করে যাচ্ছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় আছি বিদায় বিজয়নগর থানায় জিডি এন্ট্রি করে আইনের আশ্রয় গ্রহণ করেছে। আমি উক্ত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান জিডি এন্ট্রির বিষয়টি নিশ্চিত করে জানান,মাননীয় এমপি স্যারের বিরুদ্ধে কটুক্তিপূর্ণ বক্তব্য প্রদান করার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল।উক্ত মামলার সাক্ষী মোঃ মিজানুর রহমান খাঁনকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে মর্মে একটি জিডি এন্ট্রি করেন। আমরা বিষয়টি তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০