bhorerdarpan
১২ এপ্রিল ২০২০, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহেশপুরে সরকারি রাস্তা বাঁচাতে অবৈধভাবে বালু উত্তোল বন্ধ করল ৫৮বিজিবি

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে একদল ভূমি দস্যু অবৈধভাবে বালি উত্তোলন করায় ভয়াভহ ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে কানাইডাঙ্গা-যাদবপুর সড়কটির।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার যাদবপুর কানাইডাঙ্গা নামক স্থানে সরকারি রাস্তার পাশ থেকে ড্রেজিং করে গত এক বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রতিদিন শত শত ট্রাক বিভিন্ন জায়গায় বিক্রি করছে। বালু বা মাটি রপ্তানী সংক্রান্ত আইন অনুযায়ী ৮নং ধারার ১নং উপধারায় বলা হয়েছে, বালু বা মাটি রপ্তানী করিতে আগ্রহী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভূমি মন্ত্রণালয়ের অনুমতি গ্রহনের জন্য মন্ত্রণালয় র্কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন করিতে হইবে এবং জাতীয় কমিটির অনুমতি স্বাপেক্ষে বালু উত্তোলন ও বিক্রি করতে হইবে।
কিন্তু সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মৃত আরাফাত হোসেনের ছেলে আসাদুজ্জামান, যাবদপুর গ্রামের মোস্তাফার ছেলে আনারুল হক এবং একই গ্রামের আলী হোসেনর ছেলে আনোয়ার হোসেন প্রভাবশালী ছত্রছায়ায় বালু উত্তোলন ও বিকিনি করছে। সরকারের বিধি-বিধান আমলেই আনা হচ্ছে না।
শনিবার বিকালে ঐ রাস্তা দিয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান যাওয়ার সময় তার নজরে এলে বালি উত্তোলন সিন্ডিকেটের কাছে সরকারি কোন অনুমতি আছে কিনা জানতে চাইলে এর কোন সদ-উত্তোর দিতে না পারায় স্থানীয় বিওপির মাধ্যমে বালি উত্তোলন বন্ধ করে দেয়।
এ বিষয়ে যাদবপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম জানায়, বালি উত্তোলনের ফলে সরকারি রাস্তা ধ্বসে যাওয়ার উপক্রম এবং পরিবেশ নষ্ট হচ্ছে ফলে উর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশনায় বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। এ বিষয়ে আসাদুজ্জামান ওরফে ক্যাপ্টেইনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তার নিজের এবং কিছু জমি লিজ নিয়ে গত এক বছর ধরে এই বালি উত্তোলন করছে। সরকারের কাছ থেকে কোন অনমুতি নেওয়া হয়নি। শনিবার বিজিবি তার বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে। এলাকার সচেতন মহল পরিবেশ রক্ষার্থে সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১০

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১১

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১২

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৪

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৬

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৭

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৮

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

১৯

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০