Shakil Shah
১৬ ফেব্রুয়ারী ২০২২, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহিমাগঞ্জে হত্যা মামলা দায়ের করে নিরাপত্তাহীনতায় একটি পরিবার

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :

হত্যা মামলা দায়েরের পর সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবার। বুধবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগা গাড়ামারা গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী একটি পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে নিহত হাবিজার রহমানের ছেলে রাজু মিয়া বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগা গাড়ামারা গ্রামের মৃত মওলা সরকারের ছেলে আব্দুল মান্নান সরকার ও তার ভাই নব নির্বাচিত ইউপি সদস্য শাহজাহান আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে বৃদ্ধ হাবিজার রহমানের উপর হামলা চালায়।

এসময় হাবিজার রহমানের ছেলে জেলা বারের সদস্য এ্যাডভোকেট সাজু ও আইনজীবি আব্দুর রশিদ এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের উপরেও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেদিন রাত আনুমানিক ৯টার দিকে হাবিজার রহমানের মৃত্যু হয়। পরদিন গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা বিভিন্নভাবে আমাদের পরিবারের সকলকে প্রাণনাশের হুমকী দিয়ে আসছেন।

তিনি অভিযোগ করে আরও বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশী তৎপরতা না থাকায় আসামীরা ধরা ছোঁয়ার বাইরে থাকছেন এবং প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন। সংবাদ সম্মেলনে রাজু মিয়া বলেন, আব্দুল মান্নান সরকার ও তার ভাই শাহজাহান আলী এলাকায় নানা অপকর্মের জন্মদাতা। তাই সন্ত্রাসীদের কবল থেকে ক্ষতিগ্রস্থ এই অসহায় পরিবারকে রক্ষায় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০