Shakil Shah
১৭ মার্চ ২০২২, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাতীয় শিশু দিবস পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) ময়মনসিংহের গৌরীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে ছিল- জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আনন্দ র‍্যালি, কেককাটা, আলোচনা সভা, দোয়া-মাহফিল, মুক্তির উৎসব, সুবর্ণজয়ন্তী মেলা, জাতির পিতার জীবনী, মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি, শিশু সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭-২৩ মার্চ ৭ দিনব্যাপি মুক্তির উসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বেলুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ইকবাল আহমেদ নাসের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজিমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কমল রায়, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে নানা কর্মসূচীর মধ্য দিয়ে এই বিশেষ দিবসটি উদযাপন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০