Shakil Shah
৬ জুন ২০২২, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোচাশহর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব হোসেনের বিরুদ্ধে অনিয়ম, অভিভাবকদের হুমকি ও অন্যায়ভাবে অভিভাবকদের নামে জিডির প্রতিবাদে কোচাশহর বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

রোববার দুপুরে কোচাশহর তিনমাথা মোড়ে অনুষ্ঠিত সড়ক অবরোধ ও মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, কোচাশহর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য দবির উদ্দীন সরকার, আকতার হোসেন, মিন্টু মিয়া, মোস্তফা মুন্সি, সাজু মিয়া, আব্দুর রাজ্জাক, সবুজ মিয়া, দুলু আকন্দ, সাহেব মিয়া, ধলু মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি ও ইউনিক আইডি বাবদ মোটা অংকের টাকা নিয়েছেন।

উপবৃত্তির জন্য প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে রশিদ ছাড়া ১০০টাকা করে আদায় করেছেন। অভিভাবকদের না জানিয়ে গোপনে নিজস্ব লোকজন দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করেছেন। এ বিষয়ে কয়েকজন অভিভাবক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব হোসেনের নিকট জানতে চাইলে তিনি অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে তিনি সম্মানিত অভিভাবকদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মিথ্যা ও বানোয়াট ঘটনা সাজিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাধারণ ডায়েরি করেছেন।

এছাড়াও তার বিরুদ্ধে নানা কাজের অযুহাতে বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বক্তারা অবিলম্বে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শাস্তি দাবি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০