Shakil Shah
১ সেপ্টেম্বর ২০২২, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় বিএনপি’র উপর ছাত্রলীগের হামলা

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

পুলিশ প্রহরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বরগুনার পাথরঘাটায়। বুধবার সকাল সাড়ে নয়টাশ পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন ও কেক কেটে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে সকাল নয়টার দিকে পাথরঘাটা পৌর ও কলেজ ছাত্রলীগের এক অংশ বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালায়। পরে পাথরঘাটা থানা পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে দিয়ে বিএনপি দলীয় কার্যালয়ে সামনে অবস্থান নেয়।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক ভোরের দর্পনকে বলেন, আমরা দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণভাবে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছিলাম। এসময় অতর্কিত ভাবে ছাত্রলীগের উশৃংখল কিছু সন্ত্রাসীরা আমাদের অফিসে হামলা চালিয়ে আমাদের নেতা কর্মীদের মারধর করে। পুলিশ তাদের সরিয়ে দিলেও কয়েক দফা হামলা চালায় তারা।

পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি শাহজাদা আহমেদ ভোরের দর্পনকে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করার কারন জানতেই আমরা সেখানে অবস্থান নেই। এর চেয়ে বেশি কিছু না।

এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার ভোরের দর্পনকে জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যেনো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এবং যে কোনো ধরনের সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি অফিসের সামনে হাতাহাতির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশ একপক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০