Shakil Shah
১২ সেপ্টেম্বর ২০২২, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির সাড়ে ৪শ’ নেতাকর্মীর আগাম জামিন

ভোরের দর্পণ ডেস্কঃ

দলীয় কর্মসূচি পালনকালে পুলিশের সাথে সংঘর্ষ, হামলা ও নাশকতার বিভিন্ন মামলায় দেশের বিভিন্ন জেলার ৪৫২ জন বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে সাবেক সংসদ সদস্য, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এসব নেতাকর্মীর ছয় সপ্তাহের আগাম জামিন  দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল ও মাহবুবুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

জামিনপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুঁইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান আজাহারুল ইসলাম মান্নান, ফেনীর সোনাগাজীর উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনসারুল হক, সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম।

এর মধ্যে ঝিনাইদহ, ফেনী, ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ, নাটোর ও কুমিল্লা জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের ২১৭ জন, ফরিদপুর ৮৫, নোয়াখালীর বেগমগঞ্জের ৩৫, কিশোরগঞ্জের সদর, পাকুন্দিয়া ও কটিয়াদী থানার ১১৫ জন রয়েছেন।

দ্রব্যমূল্যসহ জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদ এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বিএনপি। ওই কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় মামলা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০