Shakil Shah
২৫ অক্টোবর ২০২২, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে

ভোরের দর্পণ ডেস্কঃ অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলা বাতিলে বিএনপি নেতা মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এতে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিচারিক আদালতে এ মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রেজাক খান ও সগীর হোসেন লিয়ন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

রাজধানীর রমনা থানায় ২০০৭ সালে মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ ৭ কোটি ৫৪ লাখ ৩২হাজার ২৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করেছেন তারা।

১৪ মে ২০০৮ এ মামলায় চার্জশিট দেয় দুদক। অভিযোগ গঠন হয় ১৬ জুন ২০০৮। ট্যাক্স আইনে বিচার হওয়ার পরও ফের দুদকের মামলায় কেন বিচার হচ্ছে এমন অভিযোগ এনে হাইকোর্টে আসেন মির্জা আব্বাস। তবে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ ২০১৮ সালে তার আবেদন খারিজ করে দেন।

দুদক বলছে, নিয়মিতভাবে মামলা চললে দ্রুত এ মামলার বিচার শেষ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০