Shakil Shah
৭ ডিসেম্বর ২০২২, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির জাতীয় ঐক্যের রূপরেখা ঘোষণা বৃহস্পতিবার

ভোরের দর্পণ ডেস্ক :

সরকার পতনের এক দফা আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সমমনা সব রাজনৈতিক দলগুলো নিয়ে জাতীয় ঐক্যের রূপরেখা ঘোষণা করবে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ রূপরেখা ঘোষণা করা হবে। এর আগে আজ-কালের মধ্যেই সব রাজনৈতিক দলগুলো নিয়ে লিয়াজো কমিটির গঠন করবে দলটি।

জানা যায়, রুপরেখা ঘোষণার জন্য ৭ দলীয় জোট গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোকে, ২০ দলীয় জোটের শরিক দল এবং সমমনা অন্যান্য দলগুলোকে গুলশান কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের উপস্থিতিতে এ রূপরেখা ঘোষণা করা হবে।

এদিকে আজ বুধবার দুপুরে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির এক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে যুগপৎ আন্দোলনের জন্য লিয়াজু কমিটি গঠনের সিদ্ধান্ত, বিএনপির দেওয়া জাতীয় ঐক্যের ২৭ দফা রুপরেখা ও সরকার পতন আন্দোলনের ১০ দফা দাবি নিয়ে আলোচনা হয়।

এ সময় গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন, সরকারও শাসনব্যবস্থা বদলের ১৪ দফা দাবি প্রস্তাবনা তুলে ধরা হয়। গণতন্ত্র মঞ্চের এই চৌদ্দ দফার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলও একমত পোষণ করেন।

সংলাপে বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। অন্যদিকে গণতন্ত্র মঞ্চের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০