Shakil Shah
২১ ডিসেম্বর ২০২২, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বেচ্ছায় পদত্যাগ করলে সরকারকে সহযোগিতা করবে বিএনপি

ভোরের দর্পণ ডেস্ক :

আওয়ামী লীগ সরকার স্বেচ্ছায় পদত্যাগ করলে বিএনপি সহায়তা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের পদত্যাগের সময় হয়ে গেছে। যেতে না চাইলেও তাকে যেতে হবে। যদি স্বেচ্ছায় পদত্যাগ করে সরকারকে সহযোগিতা করবে বিএনপি। অন্যথায়, পদত্যাগ করানোর জন্য সবধরনের পদক্ষেপ নেওয়া হবে।

‘আমরা হিটলারের গল্প শুনেছি, চেঙ্গিস খানের গল্প শুনেছি, বিশ্বের বহু স্বৈরাচারের গল্প শুনেছি। আমি জানি, এ সরকারের পতনের পর তাদের নিষ্ঠুরতা ইতিহাসও ভবিষ্যৎ প্রজন্ম জানবে। সুতরাং সবকিছুই সীমা আছে। সীমালঙ্ঘন করলে ঈশ্বর ক্ষমা করেন না।

আপনি (প্রধানমন্ত্রী) জনগণের ভোটে নির্বাচিত না জানিয়ে তিনি বলেন, আন্দোলন আমরা যতটুকু করি না কেন! আমি জানি, আপনাদের যেতেই হবে। আমি এও বলতে পারি, আন্দোলন না করলেও আপনাদের যেতে হবে। আপনার যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। সুতরাং যেতেই যখন হবে। সময় থাকতে ফিরে যান। এখনো সময় আছে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বলে যান, যা হওয়ার হয়েছে। আমাকে ক্ষমা করেন। আমি এ ধরনের কাজ আর করবো না। আমি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরে দাঁড়াবো।

বিএনপির এ নেতা বলেন, ‘৭৪ সালে আপনার বাবা বলেছিলেন। দেশ স্বাধীন হলে মানুষ পায় হীরার খনি, সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। আমি বিদেশ থেকে যা নিয়ে আসি; সব চাটার দলরা খায়। আমি তাই তাদের কিছু বলতে পারি না। আমি দেশের মানুষের জন্য সাত কোটি কম্বল নিয়ে আসলাম। আমার কম্বলটা গেলো কোথায়?’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০