Online Desk
১১ জুলাই ২০২৩, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতকে অল্প রানে আটকিয়ে বাংলাদেশের নড়বড়ে শুরু

ভোরের দর্পণ ডেস্ক :

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ভারতকে মাত্র ৯৫ রানেই আটকে ফেলেছিল বাংলাদেশ। তবে ৯৬ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশও।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে বাংলাদেশর রান ২ উইকেট হারিয়ে ২২ রান। ৪ রানে অপরাজিত মুর্শিদা খাতুন। আরেক পাশে ৫ রানে অপরাজিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ভারত। ওপেনিং জুটিতে ৩৩ রান তোলোন স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা। ৩৩ রানের মাথায় একে একে ফিরে যান মান্ধানা (১৩), শেফালি (১৯) এবং অধিনায়ক হারমানপ্রীত কৌর। পঞ্চম ওভারে উইকেট উৎসবের শুরুটা নাহিদা আক্তার করলেও ষষ্ঠ ওভারের প্রথম ২ বলে দুই উইকেট নেন সুলতানা।

ভারতীয় মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যানই শক্ত প্রতিরোধ গড়তে পারেননি। ৪৮ রানে চতুর্থ উইকেট হারানো ভারত পঞ্চম উইকেট হারায় ৫৮ রানে। শেষদিকেও নিয়মিত বিরতিতে উইকেট হারালে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে ভারত। শেফালির পর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন আটে নামা আমানজোত কর।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন ডানহাতি অফস্পিনার সুলতানা। ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট শিকার লেগ স্পিনার ফাহিমা খাতুনের। দারুণ বোলিংয়ে একটি করে উইকেট তুলে নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খাতুন।

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এই ম্যাচ তাই জ্যোতিদের জন্য বাঁচা-মরার লড়াই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০