Shakil Shah
১ সেপ্টেম্বর ২০২৩, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিবের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন রমিজ রাজা

শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে বিব্রতকর রেকর্ডটাও অক্ষুণ্ন রেখেছেন সাকিব আল হাসান। এবারের আগে ২০১০ এবং ২০২২ মহাদেশীয় ক্রিকেটের লড়াইয়েও অধিনায়কত্বের আর্মব্যান্ড নিয়ে মাঠে নেমেছেন মিস্টার সেভেন্টি ফাইভ। তবে হতাশার বিষয় হলো, তার নেতৃত্বে এশিয়া কাপে এখনো পর্যন্ত কোনো জয় পায়নি বাংলাদেশ। শুধু তাই নয় দল হেরেছে বড় ব্যবধানে। এবার সাকিবের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে কম জলঘোলা হয়নি। তামিম ইকবাল নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর কদিন আগে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে সাকিবের কাঁধে। এশিয়া কাপ ছাড়াও আসন্ন ভারত বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলবে দল। বাংলার ক্রিকেটের পোস্টারবয়ের নেতৃত্বে বড় কিছুর স্বপ্ন দেখছে লাল-সবুজের সমর্থকরা। যদিও সে আশা শুরুতেই হোঁচট খেয়েছে।

টাইগার অলরাউন্ডারের অধিনায়কত্ব ভালো লাগেনি পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার। নিজের ইউটিউব চ্যানেলে অকপট জানালেন, ‘আমার ভালো লাগেনি, যখন ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সাকিব বললেন যে লিটন ও তামিম নেই। এটা বলা ঠিক নয়। কারণ এমন মন্তব্যের পর সব দলই ভেঙে পড়ে। তারা মনে করে, আমাদের ওপর ভরসা নেই, আমাদের স্কিলের ওপর অধিনায়কের ভরসা নেই, আমাদের গোনায় ধরছেন না এবং তার চোখে আমরা ম্যাচ উইনার নই।’

অধিনায়ক হিসেবে দলের মানসিকতা ভালো অবস্থায় রাখাও দায়িত্ব বলে মনে করেন রমিজ রাজা। তিনি বলেন, ‘আপনাকে কৌশলগত ও বিশ্লেষণগতভাবে এই হারের কারণ বের করতে হবে। দ্রুত এর সমাধান করতে হবে। কারণ বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আর আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে অনেক ভালো ম্যাচ জিতেছে। বাংলাদেশকে হারিয়েছে। তাই সাকিবের জন্য গুরুত্বপূর্ণ হলো দলের মানসিকতা ভালো অবস্থায় রাখা এবং এই হার থেকে শেখা। কারণ এটা কঠিন উইকেট ছিল।’

রমিজ বলছেন বাংলাদেশের কোয়ালিটি অলরাউন্ডার নেই, ‘সাদা বলের ক্রিকেটের জন্য শ্রীলঙ্কায় কঠিন উইকেট থাকে। কারণ এখানে বল আটকে আসে, এখানে হাফ স্পিনারও পুরো স্পিনার হয়ে যায়। সাকিবের বলেও স্পিন হচ্ছিল। সাধারণত সে খুব বেশি বল স্পিন করে না। বাংলাদেশের জন্য আরেকটি সমস্যা হলো, তাদের কাছে কোয়ালিটি অলরাউন্ডার নেই। সাকিব বাদে বাকি কোনো অলরাউন্ডার নেই।’

‘দ্বিতীয়টা হলো বাংলাদেশ শ্রীলঙ্কার অপরিপক্ক বোলারদের চড়াও হওয়ার সুযোগ দিয়েছে। ধনঞ্জয়া ডি সিলভা ১০ ওভারে ৩৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছে। ২১ বছর বয়সী ওয়েললাগের থেকে ওভারে মাত্র ৪ এর ওপর রান নিয়েছে, এটাও এক ভুল ছিল। পাথিরানার কাছে ক্লাস, স্পিড আছে, স্লিংগিং অ্যাকশনের কারণে কিছুটা মুশকিল বোলার। কিন্তু থিকশানাকে চড়াও হতে দিয়েছে। কোনো জায়গায় মনে হয়নি, যে পরিকল্পনা ছিল।’-যোগ করেন রমিজ।

বাবর আজমকে অনুসরণ করতে বললেন রমিজ,’পরিকল্পনা এই কারণে ছিল না যে, এসব বোলারদের ঠিকমতো বুঝে উঠতে পারেনি। এমনকি আগ্রাসন দেখায়নি, জুটিও হয়নি। যখন উইকেট পড়তে থাকে, তখন জুটি গড়া জরুরি। ভারত বাদে এশিয়ান দলগুলোর বাবর আজমকে অনুসরণ করা উচিত। ‘

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০