Online Desk
১৩ জুলাই ২০২৩, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শক্তিশালী ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়

ভোরের দর্পণ ডেস্ক :

ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৯৬ রানের লক্ষ্যও পার করতে পারেনি বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে ভারতের দেওয়া ১০৩ রানের লক্ষ্য ৪ উইকেট ও ১০ বল হাতে রেখে পার করে বাংলাদশে।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেওয়া ১০৩ রানের লক্ষ্যে শুরুটা নড়বড়ে হয় বাংলাদেশের। ১৬ রানের মধ্যেই ফিরে যান ওপেনার সাথি রানি ও তিনে নামা দিলারা আক্তার। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন ওপেনার শামীমা সুলতানা।১২ ওভার ১ বলে ৬২ রানের মাথায় জ্যোতি (১৪) ফিরলে ভাঙে এ জুটি।

এরপর ৬৯ রানে ফেরেন স্বর্ণা। ৮৫ রানের মাথায় ৮ বলে ১২ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন বলে আগুন ঝড়ানো সুলতানাও। দীর্ঘক্ষণ একপ্রান্ত আগলে রাখার পর এই রানে ফেরেন শামীমাও। তবে যাওয়ার আগে ৪৬ বলে ৩ চারের মাধ্যমে করেন ম্যাচ বাঁচানো ৪২ রান। জয়ের জন্য বাকি পথটুকু রিতু মনি ও নাহিদা আক্তার স্বাচ্ছন্দ্যেই পার করেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে, ডানহাতি অফস্পিনার সুলতানা খাতুনের তোপে ২০ রানের মধ্যেই দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মার উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়েন জেমিমা রদ্রিগেজ এবং অধিনায়ক হারমানপ্রীত কৌর। ৬৫ রানের মাথায় জেমিমাকে (২৬ বলে ২৮) ফেরান স্বর্ণা আক্তার।

আরও পড়ুন: ১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

৯১ রানের মাথায় হারমানপ্রীতকে লেগ স্পিনার ফাহিমা খাতুন ফেরালে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ইনিংস। শেষ ২২ বলে মাত্র ১১ রান তোলে ভারত, হারায় ৬ উইকেট।

বাংলাদেশের হয়ে আগুনে বোলিংয়ের শুরু সুলতানা করলেও শেষটা করেন লেগ স্পিনার রাবেয়া খাতুন। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। সমপরিমাণ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন সুলতানা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২টিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল র‌্যাংকিংয়ের চারে থাকা ভারত। এই ম্যাচ জিতে তাই হোয়াইটওয়াশ এড়াল নয়ে থাকা বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০