Shakil Shah
২৯ অগাস্ট ২০২৩, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বর কমেনি লিটনের, খেলবেন না প্রথম ম্যাচ

Liton Das

এশিয়া কাপের আগে বাংলাদেশের দুঃসংবাদ যেন ছাড়ছেই না। শুরুতে তামিম ইকবাল, এরপর চোটের কারণে ছিটকে যান পেসার এবাদত হোসেন। এরপর জ্বরে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে রোববার যেতে পারেননি লিটন দাসও।

বুধবার থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের লড়াই। পরদিন বৃহস্পতিবার আয়োজক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে খানিকটা অস্বস্তিতে বাংলাদেশ দল। কারণ, এখনো জ্বর কমেনি লিটনের।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমে জানান, এখনও জ্বরে ভুগছেন লিটন। ১০০ ডিগ্রি জ্বর আছে তার। জ্বর না কমলে আজকেও শ্রীলঙ্কা যাওয়া হবে জাতীয় দলের এই ওপেনারের।

ওয়ানডে ফরম্যাটে সহ-অধিনায়ক লিটন দাস। তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে দলের বড় ভরসাও। তবে তাকে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই, টিম ম্যানেজম্যান্ট সূত্রে এমনই জানা গেছে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, আজ সুস্থ হলে কালই কলম্বো যাবেন লিটন। 

বিসিবি সূত্রের খবর এখন পর্যন্ত বিকল্প ওপেনার পাঠানোর কোনো পরিকল্পনা নেই। লিটন প্রথম ম্যাচের আগে ফিট না হলে ওপেন করানো হবে নবাগত তানজিদ হাসান তামিম ও নাঈম শেখকে দিয়ে। সে ক্ষেত্রে ক্যান্ডি নয়, লিটন গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন দ্বিতীয় ম্যাচের আগে লাহোরে। 

৩ সেপ্টেম্বর সেখানে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায়। গ্রুপ পর্বে পাকিস্তানের মাঠে গিয়ে গ্রুপ পর্বে এই একটি ম্যাচই খেলতে হবে সাকিবদের। আর সেই ম্যাচটিতেই লিটনকে পাওয়ার আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০