Shakil Shah
১০ সেপ্টেম্বর ২০২৩, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দম্পতিকে কুপিয়ে জমখ: ছাত্রলীগ নেতা ও তার বাবাকে গ্রেপ্তার

দম্পতিকে কুপিয়ে জমখ: ছাত্রলীগ নেতা ও তার বাবাকে গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় এক দম্পতিকে কুপিয়ে জখম করায় পৌর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক স্বরণ এবং তার বাবা সেলিম ইবনে টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পর পর শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন।

অভিযোগ থেকে জানা গেছে, কাঠালবাড়িয়া স্টেডিয়ামপাড়ার বাসিন্দা স্বরণ ও তার ভাই সায়েক দীর্ঘদিন ধরে বন্দুক দিয়ে পাখি করে আসছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। স্বরণ ও তার ভাই সায়েকের ধারণা, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন এবং তার স্ত্রী আসমা বেগম এ তথ্য প্রচার করেছেন। বিষয়টি জানতে পেরে ওই দম্পতি ভুল ভাঙাতে স্বরণদের বাড়ি যান।

এ সময় স্বরণ ও সায়েক তাদের বাবার সামনেই দুজনকে কুপিয়ে গুরুতর আহত করেন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আসমা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল আমিন বলেন, আসমা বেগমের চারটি আঙ্গুল পুরোপুরি কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতলে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন জানান, শুধুমাত্র সন্দেহের জেরে তাদের প্রকাশ্যে নির্যাতন করা হয়েছে।

পুটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ঘটনার দিন রাতেই স্বরণ ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০