Shakil Shah
১৩ ডিসেম্বর ২০২৩, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ

চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ

রাজশাহীর বাঘায় চাল বোঝাই চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে চালক মানিক দাস (৪০) দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাঘা-চারঘাট মহাসড়কের বাঘা উপজেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, চাল বোঝাই ট্রাকটি নওগাঁ থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। উপজেলার ছাতারী প্রাণী সম্পদ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় ট্রাকের সামনের অংশ পুড়ে যায় ও চালক দগ্ধ হন। 

চালক মানিক দাস মাগুরার পটুয়া গ্রামের মৃত গুরুপদ দাসের ছেলে।  
 
বাঘা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পেট্রোল বোমা বা ককটেল নিক্ষেপ করা হতে পারে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০