bhorerdarpan
৩ জুলাই ২০২০, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি-ডিম, কমেছে মাছের দাম

২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে হাস-মুরগির খাদ্য উৎপাদনের কাঁচামাল আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর ৫ শতাংশ ছিল। এটি কমিয়ে ২ শতাংশ করা হয়েছে।

এর প্রভাবে বাজারে হাঁস-মুরগির দাম কমবে বলে আশা করা হলেও বাস্তবে তা হয়নি। এখনো আগের চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি ও ডিম।

এদিকে মুরগি ও ডিমের বাজার চড়া হলেও দাম কমেছে মাছের। আকার ও ভিন্নতা ভেদে কেজি প্রতি মাছের দাম কমেছে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। শুক্রবার (০৩ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

রাজধানীর মতিঝিল টিঅ্যান্ডটি, ফকিরাপুল, শান্তিনগর, সেগুন বাগিচা, মগবাজার, মালিবাগ, খিলগাঁও বাজারে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি, হাঁস ও ডিম। এসব বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৬৫ টাকায়, প্রতি কেজি লেয়ার ২৪০ থেকে ২৫০ টাকায় ও সাদা লেয়ার ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে।মাছের দামে কিছুটা কমেছে, ছবি: জি এম মুজিবুর
প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৯০ টাকায়, ছোট সোনাল প্রতি হালি ৫০০ থেকে ৬৫০ টাকায়, প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। প্রতি পিস ডিম পাড়া হাঁস (ছোট) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায় আর একেকটি বড় হাঁসের দাম পড়ছে ৪০০ টাকা।

আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম। এসব বাজারে প্রতি ডজন লাল ডিম (আকার ভেদে) ১০৫ থেকে ১১০ টাকায়, দেশি মুরগির ডিম ১৬০ থেকে ১৭০ টাকায়, সোনালী মুরগির ডিম ১৪০ টাকায়, হাঁসের ডিম ১২৫ থেকে ১৩০ টাকায় এবং ১০০ পিস কোয়েলের ডিম ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে দাম কমেছে মাছের। এসব বাজারে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমে প্রতি কেজি কাঁচকি মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে, প্রতি কেজি মলা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়, ছোট পুঁটি (তাজা) ৫০০ টাকায়, ছোট পুঁটি (ফ্রিজের) ২৫০ থেকে ৩০০ টাকায়, গুলশা টেংরা (তাজা) প্রতি কেজি ৬০০ থেকে ৭৫০ টাকায় এবং দেশি টেংরা ৪০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমে আকার ভেদে প্রতি কেজি শিং বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৫০০ টাকায়, পাবদা ৩০০ থেকে ৪৫০ টাকায়, চিংড়ি (গলদা) ৪০০ থেকে ৬০০ টাকায়, বাগদা ৫০০ থেকে ৯৫০ টাকায়, হরিণা ৩৫০ থেকে ৪৫০ টাকায়, দেশি চিংড়ি (ছোট) ৩২০ থেকে ৫০০ টাকায়, রুই (আকার ভেদে) ২২০ থেকে ৩০০ টাকায়, মৃগেল ১৮০ থেকে ৩০০ টাকায়, পাঙ্গাস ১২০ থেকে ২০০ টাকায়, তেলাপিয়া ১১০ থেকে ১৬০ টাকায়, কৈ ১৭০ থেকে ২০০ টাকায়, কাতল ২০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

তবে গত কয়েক সপ্তাহ ধরে অপরিবর্তিত আছে ইলিশের বাজার। বর্তমানে এসব বাজারে এক কেজির একেকটি ইলিশ ১০০০ থেকে ১০৫০ টাকায়, ৭৫০ গ্রাম ওজনের প্রতি পিস ইলিশ ৭৫০ টাকা থেকে ৮০০ টাকায়, ছোট ইলিশ আকার ভেদে ৩৮০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।মাছের দামে কিছুটা কমেছে, ছবি: জি এম মুজিবুর
হাসিবুল নামে মালিবাগ বাজারের এক মাছ বিক্রেতা জানান, এখন বাজারে মাছের সরবরাহ থাকলেও ক্রেতা কিছুটা কম। এ কারণে পাইকার বাজারে মাছের দাম কমেছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। তবে মাছের ঘাটতি দেখা দিলে দাম আবার বেড়ে যাবে।

খিলগাঁও বাজারের মুরগি বিক্রেতা বোরহান  বলেন, গত রমজান থেকে বাজারে মুরগি কম আসছে। সরবরাহ কম থাকায় দাম কমছে না পাইকারি বাজারে। বেশি দামে মুরগি কিনতে হয় বলে বিক্রিও করছি কিছুটা বাড়তি দামে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত ২

ভোলায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নুরজাহান বেগম বিউটি

“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ”

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ল্যাপটব চুরি

১০

ধনবাড়ীতে বিনামূল্যে ভিজিএফের চাল পেয়ে খুশি দরিদ্ররা

১১

ধনবাড়ীতে প্রশাসনের তেলের পাম্পে ঝটিকা অভিযান

১২

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

নালিতাবাড়ী সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৪

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

১৫

হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিনাজপুর চেম্বারের

১৬

নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ

১৭

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি

১৮

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

১৯

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

২০