Online Desk
১৯ এপ্রিল ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি, মূলত তাদের অভিজ্ঞতার অভাবে। প্রফেসর ইউনূস ভালো লোক, পৃথিবীর বিখ্যাত লোক। কিন্তু তাদের পক্ষে মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। অর্থনীতির সূচক নিচের দিকে নেমে গেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনদিনের সফরে নিজ জেলা ভোলায় যাওয়ার পর ভোলা সার্কিট হাউজে স্পিকারকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত সরকারের লিগ্যাসি হিসেবে কিছু বিষয় রয়ে গেছে, এর মধ্যে একটি হলো জুলাই সনদ। কয়েকজন ব্যক্তি রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারেন না। সংবিধান পরিবর্তন করতে পারেন জনপ্রতিনিধিরা। জনগণ যাদের ভোট দিয়ে বানাবেন তারা দেশের ভাগ্য নির্ধারণ করবেন। তারা (অন্তর্বর্তী সরকার) কিছু উদ্ভট নিয়ম করে গেছে যে ব্যক্তির নির্দেশে অটোমেটিক্যালি সংবিধান পরিবর্তন হয়ে যায়।

সাম্প্রতিক হামের প্রার্দুভাবের বিষয়ে তিনি বলেন, হামের টিকা না দেওয়ায় বহু মানুষ জীবন দিয়েছেন। অদক্ষ লোকের হাতে ক্ষমতা পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়। তারা নিরপেক্ষ সরকার ছিল, চেষ্টা করেছে, কিন্তু অভিজ্ঞতার অভাবে তারা সফল হতে পারেনি।

স্পিকার হাফিজ উদ্দিন বলেন, অবশেষে তাদের একটা কৃতিত্ব দেই, তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সামরিক বাহিনীকে ধন্যবাদ জানাই, তারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে। এখন আবার গণতন্ত্রের ট্রাকে উঠেছে দেশ। আশা করব এ রাষ্ট্র সুন্দরভাবে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে অগ্রসর হবে, জাতি সমৃদ্ধ হবে।

তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, সংসদেও তারা বলেছে, জুলাই সনদ বাস্তনায়ন করবে। কয়েকটি বিষয়ে বিএনপি নোট-অব ডিসেন্ট দিয়েছে। জনগণ তাদের রায় দিয়েছে, সুতরাং জুলাই সনদেও লেখা রয়েছে, যে রাজনৈতিক দল নোট-অব ডিসেন্ট দিয়েছে তারা যদি জনগণের ম্যান্ডেট পায়, তারা নোট-অব ডিসেন্টকে কার্যকর করতে পারবে।

তিনি আরও বলেন, মূলত আমি দেখতে পাই, বিরোধী দল ও সরকারি দলের মধ্যে খুব বেশি মতভেদ নেই। অল্প কিছু আছে, সেটি রাজনৈতিক কূটচাল ও অন্যকে ডাউন করার চেষ্টা আছে। আমার মনে হয়, বিরোধী দল ও সরকারি দল একটা সমঝোতায় উপনীত হতে পারবে।

যাতে করে জুলাই সনদের মূল থিমটা বাস্তবায়ন হয়। উভয় দলই চায় এ দেশে যেনো আবার মাফিয়া তন্ত্র প্রত্যাবর্তন না করতে পারে। সেই ব্যাপারে তারা সবাই একমত আছে। আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়নের। দেশে যেহেতু নির্বাচিত সরকার ও নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, তাদেরই অধিকার আছে সংবিধান সংশোধনের। অন্য কারোর এ অধিকার নাই। তার মধ্যে জনগণও কয়েকটি বিষয়ে স্পষ্ট ম্যান্ডেড দিয়েছে।

সবশেষে তিনি বলেন, সুতরাং আমি আশা করব সরকারি দল ও বিরোধী দল মিলে সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১০

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১২

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৩

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৪

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৬

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

১৭

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

১৮

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

১৯

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২০