Online Desk
১৩ জানুয়ারী ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপহৃত কিশোরী হাওর থেকে উদ্ধার, ভিকটিম জিম্মায় থাকলেও অপহরণ আতংকে আছে পরিবার

অপহৃত কিশোরী হাওর থেকে উদ্ধার, ভিকটিম জিম্মায় থাকলেও অপহরণ আতংকে আছে পরিবার

কিশোরগঞ্জের হাওর থেকে ১৩ বছর বয়সী অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। ভিকটিম পরিবারের জিম্মায় থাকলেও অপহরণের ভয়ে চরম আতংকের মধ্যে আছে অসহায় পরিবারটি। এভিডেভিড বিয়ের নামে বিবাহের ঘোষণাপএ তৈরী করে বাল্য বিবাহের একাধিক অপরাধকে বৈধ করার অপকৌশলের চেষ্টা চালাচ্ছে অপহরণকারীরা।

জানাগেছে, ইটনা উপজেলার কমলভোগ গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে সৌরভ(১৯)পাশ্ববর্তী মুদির গাও গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে আঁখি আক্তার(১৩) বর্তমানে কিশোরগঞ্জের শোলাকিয়ায় জনৈক ব্যাংক কর্মকর্তার বাসায় ভাড়া থেকে একটি মাদ্রাসায় পড়ে। পিতা বিল্লাল মিয়া সিলেট অন্চলে ক্ষুদ্র একটি ব্যবসা করায় মা পারভীন আক্তার মেয়ে আঁখি কে দেখাশুনা করে আসছিল।

ঘটনারদিন অভিযোগকারীর বর্ণনানুযায়ী মাদ্রাসা শেষে বাড়ী ফেরার পথে মিথ্যা কথা বলে আখি কে অন্যএ নিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও না পাওয়ায় কিশোরগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ এর নিকট অপহরণের অভিযোগ দায়ের করলে মডেল থানার অফিসার ইনচার্জ সর্বোচ্চ গুরুত্ব বিবেচনায় শিশু ভিকটিম কে উদ্ধার করার জন্য উপ-পরিদর্শক ( নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলাম কে দায়িত্ব দেন। পরদিন ইটনা কুর্শা এলাকা ছেলের ফুফুর বাড়ী থেকে ভিকটিম কে উদ্ধার করেন উপ পরিদর্শক আমিনুল।

আঁখি আক্তার এর প্রকৃত জন্ম তারিখ ২০/১২/২০১২ খ্রিঃ জন্ম নিবন্ধন সনদ নং ২০১২৪৮১৩৩৬০১১৮৮০১। কিন্তু অপহরণকারী চক্র প্রায় দুইমাস আগে কিশোরগঞ্জ জজকোর্টের এডভোকেট সামাউল হাসান জুবায়ের ও এড. মারুফ আহম্মেদ খান ২৭/১০/২০২৫ ইং এভিডেভিড রেজিঃ নং ৫৯৭ বিবাহ ঘোষণা সংক্রান্ত নোটারী পাবলিক চুক্তিনামা তৈরী করেন যেখানে মোছাঃ আঁখি আক্তার এর বয়স দেখানো হয় ১৯ বছর। দুইলক্ষটাকা দেনমোহর ধার্য্য করতঃবিবাহ কবুলিয়াত চুড়ান্ত করেছেন। উক্ত চুক্তিতে ৪ জন স্বাক্ষীর স্বাক্ষরও রয়েছে।

নির্ভরযোগ্য সূএে জানাগেছে অপহরণকারীরা ভিকটিম কে আটকে রেখে অন্যএ পাচার করার পায়তারা করছিল।

ভিকটিমের পরিবার চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। ভিকটিমের পিতা এ প্রতিনিধি কে বলেন মেয়েকে ইতিপূর্বেও অপহরণকারীদের নিকট থেকে আমার সামনে আনা হয় কিন্তু সন্ত্রাসী কর্মকান্ড বেআইনি জনতাবদ্ধে মেয়েকে ছিনিয়ে নেয় পরে ওসি স্যার আমার মেয়েকে উদ্ধার করে আনে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১০

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১১

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১২

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৪

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৬

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৭

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৮

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

১৯

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০