Online Desk
৩১ মার্চ ২০২৬, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ উৎকর্ষতা ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ব্যাংক এশিয়া পিএলসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) প্রদত্ত ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ সম্মাননা লাভ করেছে। বৈশ্বিক বাণিজ্যে প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ডয়েচে ব্যাংকের পাশাপাশি ব্যাংক এশিয়ার এই অর্জন প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ মার্চ ২০২৬ তারিখে পর্তুগালের লিসবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। আইএফসি-র গ্লোবাল ডিরেক্টর (ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স) নাথালি লুয়েট ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে আইএফসি-র এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্সের আঞ্চলিক প্রধান আকিনতুন্দো ওগুনমোদেদে এবং ব্যাংক এশিয়ার এসইভিপি ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মো. জিয়া আরফিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইএফসি-র গ্লোবাল ট্রেড ফাইন্যান্স প্রোগ্রাম (জিটিএফপি)-এর অধীনে এই পুরস্কার মূলত সেই অংশীদার ব্যাংকগুলোকে দেওয়া হয় যারা প্রতিকূল বাজার পরিস্থিতিতেও আন্তঃসীমান্ত বাণিজ্যে দক্ষতার পরিচয় দেয়। এ ছাড়া পরিবেশবান্ধব বাণিজ্য এবং দায়িত্বশীল ও টেকসই অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকেই এই বৈশ্বিক স্বীকৃতির জন্য নির্বাচন করা হয়।

এই অর্জন ব্যাংকিং খাতে ব্যাংক এশিয়ার বলিষ্ঠ নেতৃত্ব ও কার্যকর পরিচালনা দক্ষতার প্রমাণ দেয়। একইসঙ্গে এটি আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক বাণিজ্য সংযোগ স্থাপনে ব্যাংকটির গুরুত্বপূর্ণ অবদানের এক উজ্জ্বল প্রকৃষ্ট উদাহরণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০