bhorerdarpan
১২ এপ্রিল ২০২০, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবীতে কয়েকটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় অবস্থিত সুরাইয়া ফ্যাশন, জামগড়া এলাকায় পাইওনিয়ার ক্যাজুয়াল লিমিটেড, কবিরপুরে তোয়া-হা টেক্সটাইল লিমিটেড, জিরাবোতে ফাইভ এফ এপ্যারেলস লিমিটেড ও  গ্লো গেরিয়া সান ফ্যাশান লিমিটেড, খেজুরবাগান এলাকার ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড, নরসিংহপুরে ইথিক্যাল গার্মে›সহ কয়েকটি কারখানার কয়েক হাজার শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছে। আন্দোলনকারী শ্রমিকরা জানান, আশুলিয়ার সুরাইয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা ফেব্রয়ারী মাসের অর্ধেক এবং মার্চ মাসের  বকেয়া বেতনের দাবিতে কারখানায়  সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এছাড়া বকেয়া বেতন ভাতার দাবিতে ফাইভ এফ এপ্যারেলস লিমিটেডে'র ১৮শ শ্রমিক টঙ্গি-আশুলিয়া-ইপিজেড সড়কে অবস্থান করে বিক্ষোভ করে। এদিকে গে¬ারিয়া সান ফ্যাশন লিমিটেড কারখানার  ২শ ৫০ জন শ্রমিক, ক্রিষ্টাল কম্পোজিট লিমিটেড কারখানার ৭শ শ্রমিক, জামগড়া পাইওনিয়ার ক্যাজুয়াল লিমিটেড কারখানার  ৮শ শ্রমিক ও তোয়া-হা টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। এছাড়া ইথিক্যাল গার্মেন্টসের প্রায় হাজার শ্রমিক কারখানা সামনে অস্থান নিলে কারখানা কর্তৃপক্ষ আগামী ১৫ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দেয়।  বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, বকেয় বেতন কখন পাবে সেটা বলা হচ্ছে না। তাই সরকারে কাছে অনুরোধ করছি শ্রমিকদের বেকয়া বেতন ভাতা যাতে দ্রæত পরিশোধ করা হয়।  আশুলিয়া শিল্প পুলিশের (এসপি) সানা সামিনুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবে যে কোন অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। একই সাথে যে সকল কারখানার মালিকরা শ্রমিকদের বেতন প্রতিশোধ  করেনি তাদের সাথে আলাপ আলোচনা চলছে তাড়া তাড়ি বেতন পরিশোধের জন্য। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১১

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১২

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৩

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৫

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

১৬

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

১৭

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

১৮

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

২০