Online Desk
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

উলিপুরে জাতীয় পার্টির ২'শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭-কুড়িগ্রাম-৩ আসনে হাতপাখাকে বিজয় করতে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে হাতপাখায় সমর্থন জানান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কার্যালয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা আনুষ্ঠানিক ভাবে হাতপাখায় সমর্থন করেন। সেই সাথে হাতপাখা প্রার্থীর পক্ষে কাজ করার কথা ব্যাক্ত করেন। হাতপাখার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকার কথা বলেন এসব নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, ২৭-কুড়িগ্রাম-৩ আসনের ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী ডাঃ আক্কাস আলী সরকার, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি আরিফুল ইসলাম, পৌর সভাপতি আবু সাঈদ সুমন, সেক্রেটারি ফখরুল হাসান।
জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জাতীয় কৃষক পার্টির সভাপতি আলম মিয়া, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর আমীন, সাবেক যুব সভাপতি আবু বক্কর সিদ্দিক সিরাজ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সম্পাদকবৃন্দ।
উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জাতীয় কৃষক পার্টির সভাপতি আলম মিয়া বলেন, বর্তমান উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক ও প্রার্থীর দূর্বলতা এবং কর্মীদের মুল্যায়ন না করার কারণে আমরা প্রায় ২’শ নেতাকর্মী হাতপাখার বিজয় করার লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে সমর্থন করেছি। আজ থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত মাঠে হাতপাখার পক্ষে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর  শাখার সভাপতি মাওলানা আবু সাঈদ সুমন জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী হাতপাখায় সমর্থন দেয়ার কথা স্বীকার করে বলেন, বিভিন্ন এলাকার নেতাকর্মীরা স্বেচ্ছায় এসে আনুষ্ঠানিক ভাবে হাতপাখাকে সমর্থন দিয়েছেন। আমাদের দলের পক্ষ থেকে তাদের সমর্থনকে অভিনন্দন জানানো হয়। আজ থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত হাত পাখার পক্ষে কাজ করে যাবেন বলে জানান তিনি।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

কুড়িগ্রাম-৩ আসনে ৬জন প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৩জন

জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিশর

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম-১৪ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত

বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

খুলনা বিভাগের ৩৬ আসনের ২৫টিতেই জামায়াতের জয়, বিএনপি ১১

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত

১০

খুলনায় জামানত হারাচ্ছেন জাপা ইসলামী আন্দোলনসহ ২৬ প্রার্থী

১১

কাহালু ক্রিকেট সংঘের আয়োজনে নক-আউট ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১২

ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

১৩

আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ‎

১৫

ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা

১৬

সরিষাবাড়ীতে দুই যমজ কন্যাকে রেখে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

১৭

রাঙ্গুনিয়ায় ইটভাটায় সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, আহত ৭

১৮

নির্বাচনের পর এরশাদ উল্লাহ ও নাছেরের সৌজন্য সাক্ষাৎ সম্প্রীতি সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত

১৯

রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

২০