Online Desk
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা নগদ অর্থ সহ ৭টি ঘর পুড়ে ছাই

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব হয়ে গেছে এক বিধবা মহিলা। এতে ওই মহিলার নগদ অর্থ সহ ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উত্তর দলদলিয়া সাহেবের কুটি এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া সাহেবের কুটি এলাকার মৃত আব্দুল জলিলের স্ত্রী সাহিদা বেগম (৪০) এর রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। এরপর মহুর্তের মধ্যেই ৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, কম্পিউটার, সেলাই মেশিন, ব্যবসার জন্য থাকা নতুন কাপড়, চাল, ধান পুড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

ক্ষতিগ্রস্থ বিধবা নারী সাহিদা বেগম কান্না জড়িত কন্ঠে জানান, স্বামীর মৃত্যুর পর থেকে সেলাই মেশিনে কাপড় কেটে ও অন্যর বাড়িতে কাজ করে কোনো রকম জীবিকা নির্বাহ করছি। মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী বাড়িতে যাই। এ সময় খবর পাই বাড়িতে আগুন লেগেছে এসে দেখি চোখের সামনে সব পুড়ে যাচ্ছে। অন্যের কাছে ধার ও ঋন করে ব্যবসার জন্য নতুন কাপড় কিনে নিয়ে এসেছিলাম। নগদ টাকা, নতুন কাপড়সহ সব পুড়ে গেলো। এখন আমার সংসার চলবে কি দিয়ে। আমি এখন অসহায় হয়ে গেলাম।

এলাকাবাসী আইয়ুব সরদার (৫৫), দুলাল মিয়া (৪২), এমদাদুল হক (৩৭) সহ আরো অনেকে বলেন, খুব কষ্ট করে সাহিদা বেগম জীবন যাপন করতেন। ধার দেনা করে কাপড়ের ব্যবসা করতেন। কিন্তু বাড়িতে আগুন লেগে তার সব কিছু শেষ হয়ে গেলো।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। ৭টি ঘর ও প্রায় সাড়ে ৩ লাখ টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও নগদ টাকা ছিলো বলে শুনেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০