Shakil Shah
২৬ অগাস্ট ২০২৩, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সাকিব-হাথুরু

Bangladesh Cricket

আগামী ৩০ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে। এশিয়ান দেশগুলোর এই শ্রেষ্ঠত্বের মঞ্চে লড়তে প্রস্তুত বাংলাদেশ। এ নিয়ে সপ্তাহ দুয়েক টাইগার ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্পও চলেছে। এবার সেসব প্রস্তুতির ফলাফল মাঠে দেখানোর পালা। আসন্ন এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহ এবং অধিনায়ক সাকিব আল হাসান।

এ সময় সাকিব বলেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব্যাটসম্যানরা ভালো রান পায়। এবারও তেমন কিছুই হবে। এজন্য বেশ চ্যালেঞ্জ থাকবে বোলারদের সামনে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই। এজন্য আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করবো।’

এর আগে শিষ্যদের প্রস্তুতি নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘প্রস্ততিতে আমি খুবই সন্তুষ্ট। আমরা শুরুতে ফিটনেস নিয়ে বেশ কাজ করেছি। পরবর্তী সাতদিন আমরা কাজ করেছি তাদের স্কিল নিয়ে। যেখানে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছে। এরপর পাঁচদিন ছিল তাদের প্রস্তুত করার লড়াই।’

প্রস্তুতি ভালো হয়েছে জানিয়ে বাংলাদেশ কোচ আরও বলেন, ‘আমরা অনুশীলনে প্রথমবারের মতো বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি, যেগুলো গুরুত্বপূর্ণ ছিল। আমরা একটা প্রস্তুতি ম্যাওচ খেলেছি। যেখানে ছেলেরা শেষ বল পর্যন্ত নিজেদের ইনটেনসিটি দেখিয়েছে।’

আগামী ৩০ আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নেপাল। এর পরদিন (৩১ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। সবার আগেই টাইগারদের এই ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। টুর্নামেন্টের গ্রুপ ‌‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ লড়বে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম রাউন্ডে সাকিবের দলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।

হাইব্রিড মডেল অনুসারে এবারের আসরের মোট ৪টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯টি ম্যাচের আয়োজক শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর। শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০