Online Desk
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম -১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের ইশতেহার ঘোষণা

কুড়িগ্রাম -১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের ইশতেহার ঘোষণা

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম -১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম নির্বাচনী এলাকার জন‍্য ইশতেহার ঘোষনা করেছেন ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জামায়াতের নির্বাচনী কার্যালয়ে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণার সময় অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচীত হলে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। উন্নয়নের মিথ‍্যা আশ্বাস আমি আপনাদেরকে দিবো না। তবে এতটুকু ওয়াদা দিতে পারি আমি যদি আল্লাহর রহমতে নির্বাচীত হই তবে নিজে দূর্নীতি করবো না এবং অন‍্যকেও করতে দিবো না। রাস্তা-ঘাট, ব্রীজ, সেতু-কালভার্ডসহ অবকাঠামো উন্নয়ন।

পৌর এলাকায় ও উপজেলা সদরে জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন সমস‍্যার সমাধান। নারী, শিশু, কর্মজীবী ও ব‍্যবসায়ীদের সুরক্ষা। খেলাধুলা ও বিনোদন পার্ক তৈরির উদ্যোগ গ্রহণ। তরুণদের জন‍্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি। নদী ভাঙ্গন এলাকায় টেকসই বাঁধ নির্মাণ ও কালিগঞ্জ ঘাটে দুধকুমার নদের উপর একটি সেতু তৈরি করার ঘোষনা দেন। ভূরুঙ্গামারীতে একটি ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণ, সোনাহাট স্থলবন্দর আধুনিকায়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করন ও কচাকাটার একটি ৩০ শষ‍্যার হাসপাতাল করার কথা ইশতেহারে উল্লেখ করেন তিনি। এছাড়াও মাদক নির্মূল, চাঁদাবাজ, ছিনতাই, চুরি ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করবেন বলে ইশতেহারে প্রতিশ্রুতি দেন তিনি।

ইশতেহারে ব‍্যাপক কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মমূখী শিক্ষা, সীমান্ত সুরক্ষা ও স্বার্বভৌমত্ব রক্ষা, সুশাসনের মাধ্যমে কুড়িগ্রাম-১ আসনকে আধুনিক মানের নাগরিক সেবা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ নানা উন্নয়ন পরিকল্পনার কথা ঘোষনা করেন তিনি । এসময় তিনি বলেন, আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে প্রয়োজন ও সময় সাপেক্ষে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীকে আধুনিক ও মডেল উপজেলা গঠন করা হবে।

অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, বরং দক্ষতা, বাস্তবায়নের স্বক্ষমতা ও জনবল সহ সামগ্রিক বিষয় বিবেচনা সাপেক্ষে গঠিত একটি ইশতেহার, যা বাস্তবায়নে জনগনের সহযোগিতা ও আমার জবাবদিহিতা ওতোপ্রতোভাবে জড়িত থাকবে । উন্নয়ন বরাদ্দ যা আসবে তা জন সম্মুখে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

কুড়িগ্রাম-১ আসনকে আধুনিকায়ন করনে নদীর ভাঙন কবলিত এলাকার জনগন ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এমন একটি ইশতেহারকে স্বাগত জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, জামায়াতের সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলামসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

কুড়িগ্রাম-৩ আসনে ৬জন প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৩জন

জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিশর

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম-১৪ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত

বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

খুলনা বিভাগের ৩৬ আসনের ২৫টিতেই জামায়াতের জয়, বিএনপি ১১

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত

১০

খুলনায় জামানত হারাচ্ছেন জাপা ইসলামী আন্দোলনসহ ২৬ প্রার্থী

১১

কাহালু ক্রিকেট সংঘের আয়োজনে নক-আউট ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১২

ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

১৩

আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ‎

১৫

ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা

১৬

সরিষাবাড়ীতে দুই যমজ কন্যাকে রেখে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

১৭

রাঙ্গুনিয়ায় ইটভাটায় সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, আহত ৭

১৮

নির্বাচনের পর এরশাদ উল্লাহ ও নাছেরের সৌজন্য সাক্ষাৎ সম্প্রীতি সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত

১৯

রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

২০