Online Desk
১১ মার্চ ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: রমজান মাস আত্মশুদ্ধি, ইবাদত ও পবিত্র কুরআন মাজিদের প্রতি গভীর মনোযোগী হওয়ার এক অনন্য সময়। এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবির নামাজ। যেখানে পবিত্র কুরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে মুসল্লিরা আল্লাহর রহমত ও বরকত লাভের আশায় রাত কাটান।

আর এই পবিত্র দায়িত্ব পালনের মূল কারিগর হলেন হাফেজে কুরআনগণ। যারা পরিশ্রম, অধ্যবসায় ও আল্লাহর প্রতি গভীর আনুগত্যের মাধ্যমে মুসলমানদের জন্য এক অপূর্ব ইবাদতের পরিবেশ তৈরি করেন।

দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম রায়জোয়ারা হযরত মোহাম্মদ আলী ফকির (রহ.) জামে মসজিদে এই বছর রমজানে পবিত্র কুরআন মাজিদের সুমধুর বাণী তেলাওয়াতের মাধ্যমে বিশ রমজান পর্যন্ত তারাবী নামাজ পড়িয়েছেন হাফেজ আবুল হাসান কায়েস ও হাফেজ আবদুল্লাহ মোহাম্মদ ছিদ্দিক রেজা।

গত মঙ্গলবার রাতে তারাবী নামাজ শেষে পবিত্র কুরআন মাজিদের ধারকদের প্রতি আদব প্রদর্শনের অংশ হিসেবে এবং সমাজে কুরআনের চর্চা বৃদ্ধিতে সহায়তার জন্য তারাবী সম্পন্নকারী এই হাফেজদ্বয়কে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে উৎসাহমূলক সম্মাননা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. শাহ্ আলম রুবেল, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, প্রচার সম্পাদক এমরান হোসেন টিটু, সদস্য আলী আকবর, ইসমাইল, ইব্রাহিম, আজম খান, সাজ্জাদ, মফজল প্রমূখ।

সম্মাননা প্রদানকালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. শাহ্ আলম রুবেল বলেন, “রমজান মাসে খতমে তারাবী সম্পন্নকারী হাফেজদের সম্মাননা ও হাদিয়া দেওয়া সওয়াবের কাজ। পবিত্র কোরআনের ধারক-বাহক হিসেবে হাফেজরা সম্মানিত এবং রমজানে কষ্ট করে কোরআন খতমের পর তাদের যথাযথ মর্যাদা দেওয়া উচিত। এর মাধ্যমে সমাজের মানুষের পরকালীন পাথেয় অর্জন হয় এবং হাফেজদের কাজের স্বীকৃতি মেলে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত ২

ভোলায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নুরজাহান বেগম বিউটি

“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ”

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ল্যাপটব চুরি

১০

ধনবাড়ীতে বিনামূল্যে ভিজিএফের চাল পেয়ে খুশি দরিদ্ররা

১১

ধনবাড়ীতে প্রশাসনের তেলের পাম্পে ঝটিকা অভিযান

১২

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

নালিতাবাড়ী সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৪

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

১৫

হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিনাজপুর চেম্বারের

১৬

নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ

১৭

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি

১৮

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

১৯

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

২০