বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারী ২০২৬
Online Desk
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে গরু মালিককে গুলি করে হত্যা, তিনটি গরু লুট

চন্দনাইশে গরু মালিককে গুলি করে হত্যা, তিনটি গরু লুট

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে গরু ডাকাতি করতে আসা ডাকাত দলের গুলিতে চন্দন কান্তি দে (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টায় চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়ীয়া বদুর পাড়াস্থ হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সাহরির সময়কে কাজে লাগিয়ে বদুর পাড়া এলাকার হিন্দু পাড়াতে এক দল ডাকাত গরু ডাকাতি করতে আসেন। এ সময় চন্দন কান্তি দে’র গোয়াল ঘর থেকে তিনটি গরু বের করতে গেলে গরুর আওয়াজে ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার করার চেষ্টা করে পরিবারের সদস্যরা। কিন্তু বাড়ির পাশের জানালা দিয়ে ডাকাতরা বন্দুক ধরে তাদের আওয়াজ বন্ধ করে দেন। এসময় ডাকাতদল চন্দন কান্তি দে’র গোয়াল ঘর থেকে একটি এবং পার্শ্ববর্তী নিতু কান্তি দে’র ঘোয়াল ঘর থেকে দুইটিসহ ৩টি গরু লুট করে।

পরে ডাকাতরা গরুসহ গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় চন্দন কান্তি দে ঘর থেকে বেরিয়ে চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকার চেষ্টা করলে ডাকাতরা তাকে উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় তার শরীরের বুক ও মাথা সহ বিভিন্ন জায়গায় গুলি লাগে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চন্দন কান্তি দে’কে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ খান পিপিএম জানান, মৃতের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ দিন আগে ধর্ষণ, কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে হত্যা

কাপাসিয়ায় নবনির্বাচিত এমপির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার

বাঞ্ছারামপুরে অনুমোদনহীন ভেজাল পণ্য বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

লালমোহনে অবৈধ বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড

ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে প্রথম সানজিদা বিনতে জাকির

বান্দরবানে রমজান মাসে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

দেবিদ্বারে ইটবাহী ট্রাক্টার ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১

জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরাম ত্রৈমাসিক সভা

১০

ধুনটে ঋণের চাপে কাঠমিস্ত্রির আত্মহত্যা

১১

মাদ্রাসায় একাডেমিক বই দিলো বন্ধন লিও ক্লাব

১২

ফুলবাড়ীতে গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শীর্ষে

১৪

কটিয়াদীতে আওয়ামী লীগ নেতার পুকুরে বিলীন হয়ে যাচ্ছে বিএনপি কর্মীর পোল্ট্রি খামার

১৫

কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা

১৬

কাহালুর নারহট্র ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

১৭

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শ্রমিক দম্পতিকে মারধর অভিযোগ

১৮

জিয়াউর রহমানের হাতে খনন করা শ্রীপুরে ছক্কার খাল ভরাটের পথে

১৯

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২০