Ibrahim Atiullah Anik
৬ ডিসেম্বর ২০২৫, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জীবননগরে মানবিক সংগঠনের পক্ষ হতে ৩০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জীবননগরে মানবিক সংগঠনের পক্ষ হতে ৩০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় চুয়াডাঙ্গার জীবননগরে জীবননগর মানবিক সংগঠনের পক্ষ হতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ই ডিসেম্বর) সকাল ১১টায় এই কর্মসূচি পালন করা হয়েছে।

জানা যায়, জীবননগরে মানবিক সংগঠন সবসময় সাধারণ ও হতদরিদ্র ছিন্নমূল মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির পক্ষ থেকে প্রচন্ড শীতে অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় জন্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা এম আর বাবু আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুর আলম, প্রেসক্লাব সদস্য মাজেদুর রহমান লিটন, জামাল হোসেন খোকন, মুন্সি খোকন , সংগঠনের উপদেষ্টা এমআই মুকুল, মুতাসসিন বিল্লাহ, সংগঠক সামিউল ইসলাম অভি,সদস্য সোহাগ হোসেন, সোহেল রানা, আব্দুর সবুর, আব্দুল হালিম প্রমুখ।

এসময় মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রেসক্লাব সভাপতি এম আর বাবু বলেন, মানবিক সংগঠন সাধারণ অসহায় ও হতদরিদ্রদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির প্রধান উদ্যোক্তা এইচ এম হাকিম তার নিরলস প্রচেষ্টায় সংগঠনটির কার্যক্রম গতিশীল রয়েছে। আমরা জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রমে আমাদের সহযোগিতা সবসময় থাকবে।

জীবননগর উপজেলায় মানবিক সংগঠনের প্রধান উদ্যোক্তা এইচ এম হাকিমের পক্ষ হতে প্রাথমিক পর্যায়ে ৩০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় সেই সাথে সম্পূর্ণ শীত মৌসুম জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা শীতার্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানবিক সংগঠনের ভালোবাসার উপহার প্রোঁছিয়ে দিচ্ছে।

এ বিষয়ে সংগঠনের উদ্যোক্তা এইচ এম হাকিম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, জীবননগর মানবিক সংগঠন সব সময় অসহায় হতদরিদ্র ছিন্ন মানুষের জন কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে এ কার্যক্রম অব্যহত থাকবে, মানবিক সংগঠন কে যারা অর্থ ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলেকে জীবননগর মানবিক সংগঠন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০