Shakil Shah
২৬ জানুয়ারী ২০২৩, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ফেসবুক নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলো

ভোরের দর্পণ ডেস্ক :

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় দু’বছর পরে আবারো ফেসবুকে ফিরলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেসবুকের পরিচালক সংস্থা মেটার ক্যালিফোর্নিয়ার দফতর থেকে বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প যদি আবার উস্কানিমূলক কোনো পোস্ট করেন তবে তা সরিয়ে দেয়া হবে। প্রয়োজনে এক মাস থেকে দু’বছরের নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হামলায় উস্কানি জোগানোর অভিযোগে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট তথা নির্বাচনে পরাজিত রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের উপর দু’বছরের নিষেধাজ্ঞা জারি করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। সে সময় ফেসবুকের তরফে জানানো হয়েছিল, দু’বছর পরে পর্যালোচনার করে যদি মনে হয় জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমছে, তবেই ট্রাম্পের উপরে চাপানো নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

২০১৬ সালেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের বিপথে চালিত করার অভিযোগ উঠেছিল ফেসবুকের বিরুদ্ধে। ফেসবুক থেকে উস্কানিমূলক পোস্টের ক্ষেত্রে বিশেষ একটি দলের রাজনীতিকদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও ওঠে। ২০২০-এর ভোটে ট্রাম্পের পরাজয়ের পর ক্যাপিটল হিলে তার সমর্থকদের হামলার পিছনে ফেসবুকের কয়েকটি উস্কানিমূলক পোস্ট অনুঘটকের ভূমিকা রেখেছে বলে তদন্তে সামনে আসে। এরপরই ট্রাম্পের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছিল। কিন্তু এর জেরে প্রভাব পড়ে শেয়ার বাজারে ফেসবুকের দরে। ক্ষতি হয় কয়েক হাজার কোটি ডলারের ব্যবসার।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০