Ibrahim Atiullah Anik
১৮ নভেম্বর ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘তুই প্রথম, এটা তোরই প্রাপ্য’— মুশফিককে ঘিরে তামিমের আবেগঘন বার্তা

‘তুই প্রথম, এটা তোরই প্রাপ্য’— মুশফিককে ঘিরে তামিমের আবেগঘন বার্তা
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক বিশেষ মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

এই অনন্য অর্জনের আগে দীর্ঘদিনের সতীর্থ মুশফিককে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তামিম ইকবাল। নিজের অফিসিয়াল ফেসবুকে মুশফিকের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তোকে নিয়ে বলার মতো অনেক কিছু আছে। ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি—বয়সভিত্তিক দল, জাতীয় দলের বিভিন্ন ধাপ, এমনকি বহুবার একই রুমে থেকেছি। তোকে খুব কাছ থেকে দেখেছি। কোনো এক সময়ে কোনো উপযুক্ত প্ল্যাটফর্মে সবই বলব।’ তাদের সম্পর্কের শুরুর দিনগুলো বয়সভিত্তিক দলেই। সেখান থেকেই মুশফিকের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর অদম্য চেষ্টা তামিম দেখেছেন কাছ থেকে। নিয়মিত বা ঐচ্ছিক—দলের প্রতিটি অনুশীলন সেশনেই মুশফিকের নিবেদন ছিল চোখে পড়ার মতো।

তাই তামিমের কাছে শততম টেস্ট খেলার গৌরব পাওয়ার সবচেয়ে যোগ্য ক্রিকেটার মুশফিক। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মর্যাদা তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করছি, ভবিষ্যতে আরও অনেকে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে। কিন্তু তুই প্রথম, আর এটা তোরই প্রাপ্য।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০