Online Desk
১৫ জানুয়ারী ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব নরসিংদীর ছেলে শান্তকে -তারেক রহমান

তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব নরসিংদীর ছেলে শান্তকে -তারেক রহমান

নরসিংদীর ছেলে জাহাঙ্গীর আলম শান্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন করায় শান্তকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, তুমি শুধু পরিবারের গর্ব না, তুমি বাংলাদেশের গর্ব। তোমার জন্য দোয়া রইলো।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জাহাঙ্গীর আলম শান্ত-এর হাতে ক্রেস্ট তুলে দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে জানা গেছে, রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) জাতীয় মেধায় ১ম স্থান অধিকারী জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় পরিবারের পক্ষ থেকে শান্তর বাবাকে ধন্যবাদ জানান এবং শান্তর পরিবারের সকলকে সালাম জানান তারেক রহমান। এসময় বইসহ বিভিন্ন উপহার শান্তর হাতে তুলেদেন তারেক রহমান।

তিনি শান্তকে অভিনন্দন জানিয়ে আরো বলেন, সামনের বার আরো ভালো রেজাল্ট করবে এবং আমাকে তা ফোন করে জানাবে। আমায় আংকেল ডাকবে এবং ফোন করে বলবে, “আংকেল আমি এমন রেজাল্ট করেছি”। আমি পরে তোমার বাসায় যাবো।

এসময় জাহাঙ্গীর আলম শান্ত, তারেক রহমানকে নরসিংদী তার গ্রামের বাড়ীতে আসার আমন্ত্রণ জানালে তিনি নির্বাচনের পরে আসার আশ্বাস প্রদান করেন।
শান্তর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে নরসিংদীর বেলাবো উপজেলায়। তিনি বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন।

জাহাঙ্গীর আলম শান্ত বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর গ্রামের মুদি দোকানি মিজানুর রহমান ও গৃহিণী ফেরদৌসী বেগমের ছেলে। তিন ভাই-বোনদের মধ্যে জাহাঙ্গীর আলম বড়। অন্য দুই বোন স্থানীয় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। শান্ত ভবিষ্যতে ভালো অনকোলজি (ক্যানসার বিশেষজ্ঞ) হয়ে দেশের মানুষের সেবা করতে চান বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১০

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১২

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৩

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৪

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৬

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

১৭

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

১৮

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

১৯

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২০