Ibrahim Atiullah Anik
৪ নভেম্বর ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের মিশনে নামছে দক্ষিণ আফ্রিকা

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের মিশনে নামছে দক্ষিণ আফ্রিকা

দীর্ঘ বিরতির পর আবারও পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। ফয়সালাবাদে আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

২০০৭ সালের অক্টোবরে সর্বশেষ পাকিস্তানের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। এরপর থেকে পাকিস্তানে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায়নি দক্ষিণ আফ্রিকা। এবার সেই সাফল্য ফেরানোর লক্ষ্যেই মাঠে নামবে তারা। ১৯৯৪ সাল থেকে পাকিস্তানের মাটিতে ওয়ানডে খেলছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত মাত্র দু’টি দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল—২০০৩ ও ২০০৭ সালে—দুটিতেই ৩–২ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে দীর্ঘ ১৮ বছর পর আবারও পাকিস্তানে সিরিজ জয়ের সুযোগ পাচ্ছে প্রোটিয়ারা। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ব্রিটস্কি বলেন, “দীর্ঘদিন পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পেয়েছি। আমরা চাই এই সুযোগকে স্মরণীয় করে রাখতে, আর সেটি সম্ভব সিরিজ জয় দিয়েই।” পেশির ইনজুরির কারণে পেসার জেরাল্ড কোয়েৎজি এই সিরিজে খেলতে পারছেন না। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ওটনিল বার্টম্যান।

অন্যদিকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনো ওয়ানডে সিরিজ জিততে না পারা পাকিস্তান এবার সেই ইতিহাস বদলাতে চায়। নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, “আমাদের লক্ষ্য সিরিজ জয়। সব প্রস্তুতি নিয়েছি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনো ওয়ানডে সিরিজ জিততে পারিনি—এবার আমরা সেটা করতে চাই।” দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটছে শাহিন শাহ আফ্রিদির। এর আগে তিনি ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানকে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা এগিয়ে। এখন পর্যন্ত ৮৭ ওয়ানডেতে মুখোমুখি হয়ে ৫২ ম্যাচ জিতেছে প্রোটিয়ারা, আর ৩৪ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান।

পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, হাসান নাওয়াজ, হাসিবুল্লাহ খান, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আঘা, ফাহিম আশরাফ, হাসান তালাত, মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, ফয়সাল আকরাম, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম ও নাসিম শাহ।

দক্ষিণ আফ্রিকা দল: ম্যাথু ব্রিটস্কি (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, বিয়র্ন ফরচুন, জর্জ লিন্ডে, লিজাড উইলিয়ামস, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান-ড্রি প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে ও ওটনিল বার্টম্যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০