Shakil Shah
১৫ ফেব্রুয়ারী ২০২১, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশবিরোধী প্রচারণায় লিপ্ত বিএনপি, দেয়া হবে দাঁত ভাঙা জবাব

ভোরের দর্পণ ডেস্ক:

দেশবিরোধী প্রচারণায় লিপ্ত হয়েছে বিএনপি। দেশ বিরোধী বা মুক্তিযুদ্ধবিরোধী কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৯৯৬ এর ১৫ ফেব্রুয়ারি বিএনপির প্রহসনের জাতীয় নির্বাচনের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

এছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাবেশে বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, সরকার বিরোধিতার নামে অনবরত মিথ্যাচার করছে বিএনপি। বিএনপি ১৯৯৬ সালে প্রহসনের নির্বাচন করেছিল। কোন অপকর্মকারীর ঠাঁই আওয়ামী লীগে হবে না। দল করতে হলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, ঘরে বসে কমিটি দিয়ে আওয়ামী লীগ চলবে না। দলের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান বলেন, বিএনপি গণতান্ত্রিক দল নয়। বিএনপি-জামাতের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, জনগণ বিএনপির সঙ্গে নেই। দেশে নানান ষড়যন্ত্র চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল বিএনপি। অপশক্তিরা গণতন্ত্রের নামে জনগণকে বিভ্রান্ত করছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০